Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাক শিবিরে জোর ধাক্কা, ছিটকে গেলেন নাসিম শাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: আশঙ্কাই সত্যি হল। চোটের কারণে চলতি এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন জামান খান। বুধবার সন্ধ্যায় কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তান দলের সঙ্গে অনুশীলনেও অংশ নিয়েছেন তিনি। নাসিম শাহের পরিবর্তে জামান খানকে দলে অন্তর্ভুক্ত করার অনুমতি দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে খেলতে নেমে রবিবার এবং সোমবার পর পর চোট পেয়েছিলেন পাকিস্তানের দুই পেসার হ্যারিস রউফ এবং নাসিম শাহ। রবিবার খেলার সময় পেশিতে টান পরায় সোমবার রিজার্ভ ডে-তে মাঠে নামতে পারেননি রউফ। ফলে কিছুটা দুর্বল হয়ে যায় পাকিস্তানের পেস আক্রমণ। । সোমবার তাঁর সেই বাকি পাঁচ ওভার করেন ইফতিখর আহমেদ। পরের দিন সোমবার বল করার সময়ে চোট পান আর এক পাক পেসার নাসিম শাহ। ৪৯তম ওভারে দু’বল করার পরে ডানকাঁধে চোট নিয়ে মাঠ ছাড়েন পাক পেসার। তাঁর সেই ওভারও শেষ করেন ইফতিখর। দলের এই দুই পেসার ব্যাট করতেও নামতে পারেননি। ওই ম্যাচে রোহিত শর্মাদের কাছে ২২৮ রানে হারতে হয়েছিল বাবর আজমদের।

সামনেই বিশ্বকাপ। তাই চোট পাওয়া নাসিম এবং রউফকে নিয়ে ঝুঁকি নিতে রাজি হয়নি পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবারই তড়িঘড়ি করে দুই পেসারকে কলম্বোয় নিয়ে আসা হয়েছিল। তবে বিকেলে পিসিবি’র পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়, চোটের কারণে চলতি এশিয়া কাপে আর খেলতে পারবেন না নাসিম শাহ। তাঁর জায়গায় জামান খানকে দলে অন্তর্ভুক্ত করা হচ্ছে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00