Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুবরাজের গোয়ার প্রাসাদোপম বাড়িতে থাকতে চান? রইল সব তথ্য

২৮ সেপ্টেম্বর থেকে শুরু বুকিং

Share:

নিজস্ব প্রতিনিধি, পানাজি: ঘুরতে কে না ভালোবাসে। যার যেমন সামর্থ, সে তেমন ভাবে ভ্রমণের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। পয়সা খরচ করেন বুঝেশুনে। আর যাদের টাকার অভাব নেই, তারা ভ্রমণকালে গুচ্ছের টাকা খরচ করেন। তাদের জন্য সুখবর দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং।

সকলেই জানি, গোয়ায় যুবরাজের একটি অট্টালিকা রয়েছে। সেই অট্টালিকার দরজা এবার সাধারণের থাকার জন্য খুলে দিলেন প্রাক্তন ভারতীয় এই ক্রিকেটার। তবে একা নয়। ওই অট্টালিকায় থাকতে হলে ছজনের একটি দল তৈরি করতে হবে। বুকিং শুরু চলতি মাসের ২৮ তারিখ থেকে। বুক করতে গেলে যেতে হবে এই ঠিকানায় Airbnb।

যুবরাজ সিং নিজেই টুইট করে জানিয়েছে, গোয়ায় তাঁর প্রাসাদোপম অট্টালিকায় থাকার সুযোগ দিচ্ছেন। টুইটার হ্যান্ডেল তাঁর টুইট – এই বাড়ি ঈশ্বরের। অনেকেই সে বাড়ির ছবি দেখেছেন। এবার আর চোখে দেখা নয়, ওই অট্টালিকায় থাকায় সুযোগ আপনার কাছেও। ছজনকে নিয়ে একটা দল তৈরি করুন। যোগাযোগ করুন। ব্যস। আর কী? অট্টালিকায় থাকার অভিজ্ঞতা জ্ঞাপন হল, অবশ্যই জানাবেন।

পুজোর মুখে যুবরাজ তার গোয়ার অট্টালিকায় থাকার সুযোগ করে দিচ্ছেন, সেটা অনেকটাই যেন ষোলো আনার ওপর আঠারো আনা। অট্টালিকায় থাকতে গেলে তো বুকিং করতে হবে। বুকিংয়ের জন্য দেওয়া রইল ঠিকানা – https://airbnb.com/yuvrajsingh।

ব্যস এই ওয়েবসাইটে ঢুকে পড়ুন। আর যেভাবে আপনাকে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে শূন্যস্থান পূরণ করুন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00