Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুস্তিগীরদের এফআইআর কেন নেওয়া হয়নি, দিল্লি পুলিশকে প্রশ্ন শীর্ষ আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতের কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিং বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আন্দোলনরত কুস্তিগীররা। এবং তাঁরা শীর্ষ আদালতে অভিযোগ করেন যে দিল্লি পুলিশের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, দিল্লি পুলিশ কিছুতেই তাঁদের এএফআইআর নিতে রাজি হচ্ছে না।

এরপরই বিষয়টির নিষ্পত্তির জন্য কুস্তিগীররা দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট এই বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যের একটি বেঞ্চও গঠন করে। সেই বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং জাস্টিস নরসিমা। তাঁরা দুজনেই দিল্লি পুলিশের কাছে এই বিষয়ে রিপোর্ট জমা দিতে বলেছেন। আগামী শুক্রবার এই বিষয়ে ফের শুনানি হবে। তার আগেই দিল্লি পুলিশকে রিপোর্ট সুপ্রিম কোর্টের কাছে পেশ করতে বলা হয়েছে। দুই বিচারপতিই দিল্লি পুলিশের এই ভূমিকায় যে অসন্তুষ্ট তা তাঁরা স্পষ্টভাষায় জানিয়েও দিয়েছেন।

দেশের অন্যতম প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল বলেন, তিনদিন হয়ে গেলেও দিল্লি পুলিশ কুস্তিগীরদের এফআইআর না নিয়ে দেশের আইনকে লঙ্ঘন করেছে। এটা অত্যন্ত অন্যায় একটি বিষয়।

শুধু কপিল সিব্বালই নন, আর এক প্রবীণ আইনজীবী নরেন্দর হুডা বলেছেন ,ব্রিজ ভূষণ শরণ সিং বর্তমানে কেন্দ্রের শাসকদল অত্যন্ত ক্ষমতাসালী একজন নেতা হওয়াতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ নিতে পুলিশ অস্বীকার করছে। এবং সে যাতে পুলিশ কোনওভাবে এফআইআর না নেয় সেইজন্য ব্রিজভূষণ তাঁর রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করছেন। তাঁর বিরুদ্ধে ১৬ বছরের জাতীয় কুস্তিগীর যে শারিরীক নির্যাতনের অভিযোগ করেছেন, সেখানে ব্রিজ ভূষণের বিরুদ্ধে পসকো আইনে মামলা হওয়া উচিত বলে মনে করেন নরেন্দ্রর হুডা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00