Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগেই মাঠে লাগল আগুন

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার কথা ছিল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু তাঁর আগেই ঘটল বড়সড় বিপত্তি। মাঠজুড়ে লেগে গেল ভয়াবহ আগুন। এই অগ্নিকাণ্ডে কারও ক্ষতি না হলেও, ফুটবল মাঠের অনেকটা অংশই পুড়ে গিয়েছে। স্টেডিয়ামটি হল অ্যান্ডেরার জাতীয় স্টেডিয়াম। যেখানে আসন্ন বিশ্বকাপের কোয়ালিফায়ারে মুখোমুখি হওয়ার কথা ছিল অ্যান্ডেরা ও ইংল্যান্ডের।

কিন্তু স্টেডিয়ামে আগুন লেগে যাওয়ার জন্য ম্যাচ স্থগিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মাঠের বেশ খানিকটা জায়গা আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সকালেই এখানে অনুশীলন করেছিল ইংল্যান্ডের ফুটবলাররা। সেই সময় হঠাৎই কমেন্ট্রি বক্সের সামনে থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। খানিকক্ষণের মধ্যেই চারিদিক কালো ধোঁয়াতে ছেয়ে যায়। আর আগুন ছড়িয়ে পড়ে।

সেই আগুন রীতিমতো ডাগআউট পর্যন্ত ছড়িয়ে পড়ে। যদিও পুলিশ এবং দমকল বাহিনী এসে পরিস্থিতি সামাল দেন। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। ম্যাচ হওয়া নিয়ে বিশেষ কিছু জানানো হয়নি। যদিও মাঠের মূল অংশে কিছু ক্ষতি হয়নি। তাই কর্তৃপক্ষ ম্যাচ হওয়া বিষয়ে ভীষণভাবে আশাবাদী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00