Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের নাম ঘোষণা ইংল্যান্ডের, দলে বেন স্টোকস

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন:  আসন্ন বিশ্বকাপের জন্য সম্ভাব্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়ালশ ক্রিকেট বোর্ড। সবচেয়ে লক্ষ্যণীয় হল, একদিনের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়া বেন স্টোকসের নাম রয়েছে সম্ভাব্য দলের তালিকায়। বাদ পড়েছেন হ্যারি ব্রুক ও জোফ্রা আর্চার।

২০১৯ সালে খরা কাটিয়ে প্রথমবার ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন বেন স্টোকস। এমনকি গত বছর নভেম্বর ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কাণ্ডারিও ছিলেন টেস্ট অধিনায়ক। যদিও টেস্ট ক্রিকেটে বেশি করে মনোনিবেশের জন্য একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন স্টোকস। তবে একদিনের দলের অধিনায়ক জস বাটলার ও কোচ ম্যাথু মটের অনুরোধ মেনে অবসর ভেঙে ফের একদিনের ক্রিকেটে ফিরতে রাজি হয়েছেন স্টোকস।

বুধবার বিশ্বকাপের জন্য সম্ভাব্য ১৫ সদস্যের নাম ঘোষণা করতে গিয়ে ইংল্যান্ডের জাতীয় নির্বাচক লিউক রাইট বলেছেন, ‘বেন স্টোকস ফিরে আসতে বরাবরই আগ্রহী ছিল। ইংল্যান্ডের ক্রিকেট ভক্তরাও খুব উজ্জীবিত হবেন এই খবরে।’ ইংল্যান্ডের ঘোষিত দল: জস টলার (অধিনায়ক), জেসন রয়, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, মঈন আলি, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, রিস টপলি, মার্ক উড ও গাস অ্যাটকিনসন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00