Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোহিত-রাহুলের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে অধিনায়ক রোহিত শর্মা ও কে এল রাহুলের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারত। দুজনের মাথাঠাণ্ডা করে খেলার ফলেই ২৫ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ৩০ ওভার শেষে ভারতের রান তিন উইকেটে ১৩১। ৭৯ রানে অপরাজিত ভারত অধিনায়ক। আর লোকেশ রাহুল অপরাজিত ৩৯ রানে।

রবিবার লখনউয়ের একানা স্পোর্টস সিটিতে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। যদিও শুরুটা খুব একটা ভাল হয়নি ব্লু ব্রিগেডের। দলীয় স্কোর যখন ২৬ তখনই চতুর্থ ওভারের শেষ বলে ক্রিস ওকসের ডেলিভারিতে লাইন মিস করে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমন গিল (৯)। সপ্তম ওভারে ডেভিড উইলির বলে শূন্য রানে সাজঘরে ফেরেন বিরাট কোহলি। ১২তম ওভারে শ্রেয়স আইয়ারকে (৪) ফিরিয়ে ভারতকে জোর ধাক্কা দেন ক্রিস ওকস। ৪০ রানে তিন উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে ভারতীয় শিবির।

এর পরেই চতুর্থ উইকেটে জুটি বেঁধে বিপর্যয় সামাল দেন অধিনায়ক রোহিত শর্মা ও উইকেটরক্ষক কে এল রাহুল। দুজনেই ইংলিশ বোলারদের পাতা ফাঁদ এড়িয়ে চলেছেন। ৬৬ বলে ৬টি চার আর ২টি ছক্কার সাহায্যে একদিনের ক্রিকেটে নিজের ৫৪তম অর্ধশতরান তুলে নেন ভারত অধিনায়ক। ২৫ ওভারে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00