Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন লিটন

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: সমালোচনার ঝড় উঠতেই বাংলাদেশি সাংবাদিকদের জন্য দুর্ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। সোমবার সকালে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘গতকাল (রোববার) টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আচমকা ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’

কী ঘটেছিল রবিবার? ভারতের বিরুদ্ধে খেলতে শনিবারই পুণেতে পৌঁছে গিয়েছিল বাংলাদেশ দল। আগামী ১৯ অক্টোবর রোহিত শর্মাদের বিরুদ্ধে মাঠে নামবেন স্বঘোষিত টাইগাররা। ম্যাচের জন্য কয়েকদিন বাকি থাকায় রবি ও সোমবার ক্রিকেটারদের ছুটি দেওয়া হয়েছিল। রবিবার সকালেই বাংলাদেশের সাংবাদিকরা সাকিবরা যে হোটেলে রয়েছেন সেখানে পৌঁছন। হোটেলের লবিতে বাংলাদেশি সাংবাদিকদের দেখেই ক্ষোভে ফেটে পড়েন লিটন দাস। হোটেলের নিরাপত্তা কর্মীদের ডেকে বাংলাদেশি সাংবাদিকদের বের করে দিতে বলেন। সেই নির্দেশ পেয়ে বিশ্বকাপ কভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকদের বের করে দেন নিরাপত্তা কর্মীরা।

অপমানিত সাংবাদিকরা ক্ষোভে ফেটে পড়েন। লিটনের অপমানজনক আচরণের খবর পৌঁছয় ঢাকাতেও। সমালোচনার ঝড় ওঠে। প্রয়োজনে বাংলাদেশের উইকেটরক্ষককে বয়কট করার মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ারও হুঁশিয়ারি দেয় বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংগঠন। সেই খবর কানে পৌঁছতেই তড়িঘড়ি সমাজমাধশ্যমে ক্ষমা চেয়ে দুঃখপ্রকাশ করেছেন লিটন। উল্লেখ্য চলতি বিশ্বকাপে তিন ম্যাচে মাত্র ৯০ রান করেছেন বাংলাদেশের  অন্যতম তারকা ব্যাটার।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00