Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুঃসংবাদ কিউই শিবিরে, ফের ছিটকে গেলেন অধিনায়ক

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। টানা তিন ম্যাচে জয় পেয়েছেন ডেভন কনওয়েরা। কিন্তু শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পরেই বড়সড় ধাক্কা খেল কিউইরা। বুড়ো আঙুলে চিড় ধরায় ফের ছিটকে গিয়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। আগামী তিনটে ম্যাচ তিনি খেলতে পারবেন না। তার মধ্যে ভারতের বিরুদ্ধে ম্যাচও রয়েছে। অধিনায়কের পরিবর্ত খেলোয়াড় হিসেবে টম ব্লান্ডেলকে ডেকে পাঠানো হয়েছে।

চলতি বছর আইপিএল খেলতে গিয়ে চোটের কবলে পড়েছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন উইলিয়ামসন। দীর্ঘদিন চোটের কারণে জাতীয় দলের হয়েও খেলতে পারেননি। এমনকি চলতি বিশ্বকাপে দলের হয়ে প্রথম দুই ম্যাচে নামতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক। তাঁর জায়গায় কিউইদের অস্থায়ী সেনাপতির দায়িত্ব সামাল দিয়েছিলেন টম লাথাম।

শুক্রবার অবশ্য দীর্ঘদিন বাদে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন কেন। বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করেন। ব্যক্তিগত ৭৮ রানের মাথায় বাংলাদেশের এক ফিল্ডারের ছোড়া বলে আঙুলে আঘাত পান তিনি। যন্ত্রণায় কাতরাতে থাকেন। শেষ পর্যন্ত মাঠও ছাড়তে হয় তাঁকে। যন্ত্রণা না কমায় উইলিয়ামসনের আঙুলের স্ক্যান করা হয়। আর তাতেই চিড় ধরা পড়ে। চিকি‍ৎসরা জানিয়েছেন অন্তত দুই সপ্তাহ বিশ্রাম নিতে হবে তাঁকে। আর ওই কথা জানার পরেই উইলিয়ামসনের পরিবর্ত খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। যদিও  উইলিয়ামসনকে এখনই বাদ দেওয়া হচ্ছে না।  গ্রুপ পর্বের শেষের তিন ম্যাচে তাঁকে খেলানোর চেষ্টা হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00