Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আর্জেন্তিনাকে জেতাতে মাঠে ডাকিনীরা, এমবাপেকে ভয়

রবিবার ফাইনালে ফ্রান্সের মুখোমুখি আর্জেন্তিনা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাইছে আর্জেন্তিনার সমর্থকেরা। তাই, তাদের ইচ্ছাপূরণ করতে এবার মাঠে নামল অ্যাসোসিয়েশন অব আর্জেন্টাইন উইচেস। সহজ কথায় আর্জেন্তিনার ডাকিনীরা। তারা মূলত চেষ্টা করছেন ঐক্যবদ্ধ হয়ে দলের ভিতরে শক্তি সঞ্চালনের। তবে কালা জাদু নিয়ে প্রতিপক্ষকে ঘায়েলও করা যায়। তবে আর্জেন্তিনার ডাকিনীরা সেই চেষ্টা করছে না।

ম্যাচ শুরুর আগের দিন অ্যাসোসিয়েশন অব আর্জেন্তাইন উইচেসের একটি পোস্টে লেখা হয়েছে সব বিশ্বাস ও মতের প্রতি সম্মান। সবাই, সেটা করতে চাইছে যা তারা করতে চায়। আমরাও সেটাই প্রস্তাব করেছি, যা ভালোভাবে করতে পারি। ডাকিনীরা চেষ্টা করছে নিজেদের শক্তিকে মেসি এবং তার দলের জন্য ব্যবহার করতে, যাতে দল ৩৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে জিতে আসতে পারে।

এর আগের আগের ম্যাচে ডাকিনীরা আর্জেন্তিনার ভালোর জন্য কালা জাদুর ব্যবহার করে প্রতিপক্ষের ক্ষতি করার চেষ্টা করেন। কী করে করতেন, সেটাই বলার।

একটি কাগজে প্রতিপক্ষের খেলোয়াড়ের নাম লিখে ফ্রিজে রেখেদিতেন। তাদের বিশ্বাস ছিল, এর ফলে সেই খেলোয়াড় দূর্বল হয়ে পড়বে। তার পক্ষে ভালো খেলায় প্রায় অসম্ভব হয়ে উঠবে। প্রশ্ন হল,  এবার সেই কৌশল বদলে ফেলল কেন? একজন জানিয়েছেন, ফ্রান্সের খেলোয়াড়েরাও কালা জাদুতে আচ্ছাদিত। একটু গোলমাল হলেই সেই জাদু নিজেদের দিকেই ফিরে আসতে পারে। তাই, সিদ্ধান্ত বদল। দেখা যাক রবিবার কী হয়। 

আরও পড়ুন কালা জাদুর সাহায্যে গর্ভপাত রুখতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00