Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জরিমানা করা হল উইলিয়ামসনকে, আউট নিয়ে থেকে গেল বিতর্ক

১৫তম আইপিএলের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৫তম আইপিএলের প্রথম ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। প্রতিপক্ষ রাজস্থান রয়েলসের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই খুবই জঘন্য পারফরম্যান্স করেছে অরেঞ্জ আর্মি। যার ফলে ৬১ রানের মতো বড় ব্যবধানে হারতে হয়েছে হায়দরাবাদকে। তার মধ্যে গোদের উপর বিষফোঁড়া হয়ে উঠেছে অধিনায়ক কেন উইলিয়ামসনের জরিমানা। খেলা শেষ হওয়ার পর তাঁকে স্লো-ওভার রেটিংয়ের জন্য ম্যাচ রেফারি শক্তি সিং ১২ লক্ষ টাকা জরিমানা করেছেন। একেই হার তার উপর এই জরিমানা। সবমিলিয়ে বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে হায়দরাবাদ শিবির। এর আগে স্লো-ওভার রেটিংয়ের জন্য জরিমানা হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার। 

তবে এই ম্যাচে উইলিয়ামসনের আউট নিয়ে বিতর্ক রয়েই গেল। আম্পায়ারের সিদ্ধান্তে একেবারেই খুশি নন সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট। প্রসিদ্ধ কৃষ্ণের বল কেনের ব্যাটে লেগে ক্যাচ ওঠে। আর সেই ক্যাচ ধরতে ঝাঁপান রাজস্থানের অধিনায়ক এবং উইকেটরক্ষক সঞ্জু স্যামসন। তবে বল তাঁর গ্লাভসে লেগে বেরিয়ে যায়। আর বলটি তালুবন্দি করেন দেবদত্ত পাড্ডিকল।

কিন্তু রিপ্লেতে দেখা যায় যে, তিনি  ক্যাচ নেওয়ার আগে বল মাটিতে পড়ে গিয়েছে। তবে তৃতীয় আম্পায়ারের সাহায্য নিয়ে উইলিযামসনকে আউট ঘোষণ করে দেওযা হয়। আর এই কারণে ভীষণভাবে ক্ষিপ্ত হয়েছে সানরাইজার্স টিম।

 

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00