Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আসন্ন আইপিএলে কি নতুন লুকে দেখা যাবে ধোনিকে? দেখতে মরিয়া ভক্তরা

কেমন আছেন মহেন্দ্র সিং ধোনি? আসন্ন আইপিএলে কেমনভাবে দেখা যাবে তাঁকে?

Share:

নিজস্ব প্রতিনিধি: কেমন আছেন মহেন্দ্র সিং ধোনি? আসন্ন আইপিএলে কেমনভাবে দেখা যাবে তাঁকে? চুল বড় করলেন নাকি ছোট, দাড়ি রাখলেন নাকি রাখলেন না? গোঁফ রেখেছেন নাকি? এই সমস্ত বিষয়গুলিই এখন মাহির ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে। প্রিয় ধোনির লুক একবার দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ফ্যানেরা। বিশেষ করে তাঁর চুলে ছাঁট দেখার জন্য মরিয়া হয়ে রয়েছেন সকলে। চেন্নাই সুপার কিংসের হয়ে ১৫তম মরশুমে মাঠে নামার আগে কেমন লুক নেবেন এমএস? সেটাই এখন দেখার।

বয়স বাড়লেও তাঁর অধিনায়কত্বের মস্তিষ্কে যে একবিন্দুও মরচে পড়েনি সেটা গত মরশুমে আরও একবার প্রমাণ করে দিয়েছেন ধোনি। তাঁর নেতৃত্বেই সিএসকে চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। যা টুর্নামেন্টের ইতিহাসে এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ।

সম্প্রতি একটি টিভি চ্যানেলের প্রচারে নতুন লুকে দেখা গিয়েছে ধোনিকে। যেখান থেকে ফ্যানেদের মনে তৈরি হয়েছে তাঁর নতুন চেহারা নিয়ে উন্মাদনা। এবার দেখার বিষয় হল বাস্তবে সেটা কেমন হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00