নিজস্ব প্রতিনিধি: বড় রানের দিকেই এগাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু মাত্র ১৫৭ রানের মধ্যেই ক্যারিবিয়ানদের আটকে রাখতে সক্ষম হলেন ভারতীয় বোলাররা। ইডেনে রোহিতদের সামনে জয়ের জন্য ১৫৮ রানের টার্গেট রাখল পোলার্ড অ্যান্ড কোম্পানি। হর্ষল প্যাটেল ও রবি বিষ্ণোইদের দাপটে বড় রান তুলতে পারেনি দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা। তবে মেয়ার্স (৩১) এবং পুরানের (৬১) ব্যাটের ওপর ভর করে দেড়শো রানের গণ্ডি পার করে ফেলে তারা। অধিনায়ক পোলার্ড করেন ২৪ রান। নির্ধারিত ২০ ভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
ভারতের হয়ে সর্বাধিক ২টি করে উইকেট নিয়েছেন হর্ষল প্যাটেল ও রবি বিষ্ণোই।
