Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কমনওয়েলথ গেমসে নীরজ চোপড়া অংশ নিতে না পারায় দুঃখিত পাক খেলোয়াড়

কুঁচকিতে চোট পাওয়ার কারণে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে যেতে হয়েছে নীরজ চোপড়াকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: টোকিও অলিম্পিক (Tokyo Olympics) গেমসে সোনা জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) কমনওয়েলথে গেমসে (Commonwealth Games) চোটের কারণে অংশ নিতে না পারায় দুঃখপ্রকাশ করলেন পাকিস্তানি অ্যাথলিট (Pakistan’s Athlet) আরশাদ নাদিম (Aarshad Nadim)। এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে শুক্রবার সাক্ষা‍ৎকার দিতে গিয়ে নীরজকে ভাই বলে সম্বোধন করে তিনি বলেছেন, ‘নীরজকে নিজের ভাই বলেই মনে করি। ওর না থাকাটা অবশ্যই দুঃখজনক। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, শিগগিরই সুস্থ হয়ে ও ফিরে আসুক।’

সদ্য সমাপ্ত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন নীরজ। ওই প্রতিযোগিতায় পঞ্চম স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল পাকিস্তানি অ্যাথলিট  আরশাদকে। কিন্তু প্রতিযোগিতার আসরে শত্রুতা থাকলেও ব্যক্তিগতভাবে ভারতের সোনার ছেলেকে তিনি ভীষণ পছন্দ করেন বলেই জানিয়েছেন আরশাদ। তাঁর কথায়, ‘নীরজ সত্যিই ভাল মানুষ। প্রথম দিকে অনেকটা মুখচোরা ছিল। কারও সঙ্গে তেমনভাবে মেলামেশা করত না। কিন্তু ধীরে-ধীরে নিজেকে বদলাতে থাকে। আমার সঙ্গে ওর দারুণ বন্ধুত্ব গড়ে উঠেছিল। আমরা দুজনেই নিজেদের একই পরিবারের সদস্য হিসেবেই মনে করি। কমনওয়েলথে গেমসে ওর না থাকাটা সত্যই দুর্ভাগ্যজনক।’

গত টোকিও অলিম্পিক্সে বর্শা নিক্ষেপে ভারতকে সোনা এনে দিয়েছিল নীরজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ানশিপে অবশ্য রুপোর পদক পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। কমনওয়েলথ গেমসে ফের দেশকে সোনা এনে দেওয়ার স্বপ্ন দেখছিলেন ভারতের অন্যতম সেরা অ্যাথলিট। কিন্তু বিশ্ব অ্যাথলেটিক্সে খেলতে গিয়ে কুঁচকিতে চোট পাওয়ার কারণে কমনওয়েলথ গেমস থেকে ছিটকে যেতে হয়েছে তাঁকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00