Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফাইনাল দেখার আমন্ত্রণই পাননি কপিল দেব

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনে চরম নোংরামির অভিযোগ উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বেসর্বা জয় শাহের বিরুদ্ধে। অমিত শাহের পুত্র হওয়ার সুবাদে ধরাকে সরা জ্ঞান করেছেন বিসিসিআইয়ের সচিব। রবিবার বিশ্বকাপ ফাইনালে বিজেপি ঘনিষ্ঠদের অকাতরে ভিআইপি কার্ড বিলি করেছেন তিনি। ক্রিকেটের সঙ্গে যাদের কোনও সম্পর্ক নেই, সেই শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, প্রকাশ পাড়ুকোনরা ভিআইপি বক্স আলো করে বসেছিলেন। অথচ দেশকে যিনি প্রথম বিশ্বকাপ জিতিয়েছিলেন সেই কপিল দেব ফাইনাল দেখার জন্য আমন্ত্রণপত্রটুকু পাননি। আর জয় শাহের ওই নোংরামো নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে কপিল বলেছেন, ‘দেশের মাটিতে বিশ্বকাপ আয়োজিত হয়েছে। ফাইনালে উঠেছে ভারত। আমি আশা করেছিলাম, প্রথমবার যারা দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন তাঁদের ফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানানো হবে। অথচ বিসিসিআইয়ের পক্ষ থেকে কেউ আমাকে আমন্ত্রণ জানানোর সৌজন্যটুকু দেখাননি। ফলে অনাহুতের মতো ফাইনাল দেখতে আমদাবাদে যাইনি। অথচ যাদের দায়িত্ব ছিল তারা এতটাই ব্যস্ত ছিলেন যে আমাদের কথা ভুলে গিয়েছিলেন।’

আমদাবাদে ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে ভিআইপি বক্সে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। যদিও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক হিসেবে নয়, বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট হিসেবেই আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। অনেকেই মনে করছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনায় যারা মুখর তাদেরই জামাই আদর করে বিশ্বকাপ ফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছেন জয় শাহ। দেশকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া কপিল দেব কখনই মোদি ভজনা করেননি। আর মোদি ভজনা না করার জন্য তাঁকে নিজেদের লোক হিসেবে মনে করেননি বিসিসিআইয়ের সচিব তথা অমিত শাহের গুণধর পুত্র।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00