Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইতিহাস গড়লেন বিরাট, দ্রুততম ১৪ হাজার রানের মালিক

Share:

নিজস্ব প্রতিনিধি, দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়লেন বিরাট কোহলি। ১৫ রান করার সঙ্গে সঙ্গেই ছুঁয়ে ফেললেন একদিনের ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসাবে ১৪ হাজারের রান ফলকে পৌঁছলেও দ্রুততম ক্রিকেটারের শিরোপা পেলেন তিনি। টেক্কা দিয়ে গেলেন ভারতের মাস্টার ব্লাস্টার শচিন তেণ্ডুলকর ও শ্রীলঙ্কার কুমার সঙ্গক্কারাকে। ৩০০ ম্যাচেই ১৪ হাজারের মাইলফলকে পৌঁছলেন কিং কোহলি। একদিনের ক্রিকেটে অবশ্য সর্বোচ্চ রানকারী হিসাবে তিন নম্বরে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শীর্ষে রয়েছেন শচিন তেণ্ডুলকর। তাঁর রানের সংখ্যা ১৮ হাজার ৪২৬। কুমার সঙ্গক্কারার রান ১৪ হাজার ২৩৪। অর্থাৎ চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সঙ্গক্কারাকে ছাড়ানোর সুযোগ রয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামার আগে ২৯৯ ম্যাচে ২৮৫টি ইনিংস খেলে ১৩ হাজার ৯৬৩ রানের মালিক ছিলেন বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে তিনি ২২ রান সংগ্রহ করেছিলেন। অর্থাৎ ১৪ হাজারের রানের মাইলফলকে পৌঁছতে দরকার ছিল মাত্র ১৫ রান। এদিন সেই লক্ষ্যে পৌঁছে যান কোহলি। তিনিই বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি ৩০০ ইনিংসের আগেই একদিনের ক্রিকেটে ১৪ হাজারে পৌঁছলেন। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারী শচিন তেণ্ডুলকর ১৪ হাজার রান করতে ৩৭৫ ইনিংস নিয়েছিলেন। আর সঙ্গক্কারা নিয়েছিলেন ৩৭৮ ইনিংস।

পাকিস্তানের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ৩০০তম ম্যাচ খেলছেন কোহলি। বাবর আজমদের বিরুদ্ধে মাঠে নামার আগে তাঁর গড় ছিল ৫৭.৭৮। গড় রানে শচিন ও কুমার সঙ্গক্কারার চেয়ে অনেকটাই এগিয়ে। একদিনের ক্রিকেটে ১৪ হাজার রানের মালিক বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ৫০টি শতরান ও ৭৩টি অর্ধশতরান। শতরানের ক্ষেত্রে শচিন ও সঙ্গক্কারার তুলনায় এগিয়ে থাকলেও অর্ধশতরানের নিরিখে পিছিয়ে রয়েছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00