Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টি-২০ বিশ্বকাপে কোহলির সামনে থাকছে অনন্য রেকর্ড করার হাতছানি

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ থেকেই সেই লক্ষ্যে নামবেন বিরাট।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের টি-২০ বিশ্বকাপেই শেষবারের মতো ভারতের অধিনায়কত্ব করতে দেখা যাবে বিরাট কোহলিকে। তাই দেশকে এবারের এই মেগা টুর্নামেন্ট জেতানোর জন্য মরিয়া হয়ে রয়েছেন তিনি। তবে এটা ছাড়াও টিম ইন্ডিয়ার ক্যাপ্টেনের সামনে থাকছে এক অনন্যঢ় রেকর্ড গড়ার হাতছানি। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ থেকেই সেই লক্ষ্যে নামবেন বিরাট।

টি-২০ বিশ্বকাপে সবথেকে বেশি রানের মালিক বনে যেতে পারেন মেন ইন ব্লু-র নেতা কোহলি। বিশ্বকাপে ২৩৯ রান করতে পারলেই কুড়ি-বিশের বিশ্বযুদ্ধে সর্বোচ্চ রান স্কোরার হবেন তিনি। ভেঙে দেবেন শ্রীলঙ্কার প্রাক্তন ব্যাটসম্যান মেহেলা জয়বর্ধনের রেকর্ড। যিনি টি-২০ বিশ্বকাপের আসরে ১০১৬ রান করেছিলেন। এখনও পর্যন্ত সেই রেকর্ড কেউ স্পর্শ করতে পারেননি।

তবে মেহেলার রেকর্ড ভাঙার তালিকায় কোহলির আগে রয়েছেন ক্রিস গেইল। টি-২০ বিশ্বকাপের আসরে ‘ইউনিভার্স বস’-এর রান সংখ্যা হল ৯২০। তাই আর মাত্র ৯৬ রান করলেই জয়বর্ধনেকে টপকে যাবেন ক্যারিবিয়ান তারকা।

তাই টি-২০ বিশ্বকাপে রানের সিংহাসনে বসতে গেলে কোহলিকে গেইলের চেয়ে বেশি লড়াই করতে হবে। এবার দেখা বিষয় হল ভারত অধিনায়ক এই কাজ করতে পারেন কিনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00