Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

BREAKING: রাশিয়া থেকে চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল সরল প্যারিসে

শুক্রবার সকালে সংস্থার গভর্নিং বডির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জল্পনাই সত্যি হলো। চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল ম্যাচ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে প্যারিসে সরানোর সিদ্ধান্ত নিল উয়েফা। শুক্রবার সকালে সংস্থার গভর্নিং বডির জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ইউক্রেনে আটকে পড়া ইউরোপের বিভিন্ন দেশের ফুটবলারদের স্বদেশে ফেরানোর জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উয়েফার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।

আগামী ২৮ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে চলতি বছরের চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে ইউক্রেনের বিরুদ্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শুরু করার পরেই ইউরোপের একাধিক দেশের ফুটবল সংস্থার পক্ষ থেকে ফাইনাল ম্যাচ সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে শুক্রবার সকালে সংস্থার গভর্নিং বডির বৈঠক ডাকেন উয়েফা প্রধান। ওই বৈঠকে ঠিক হয়, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে প্যারিসে সরিয়ে নেওয়া হবে চ্যাম্পিয়ান্স লিগের ফাইনাল ম্যাচ।

বৈঠক শেষে উয়েফার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ‘অভাবনীয় পরিস্থিতি ও নিরাপত্তার কারণেই সেন্ট পিটার্সবার্গ থেকে প্যারিসে ফাইনাল ম্যাচ সরানো হচ্ছে। ইতিমধ্যেই ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’

ইউক্রেনে খেলতে গিয়ে আটকে পড়েছেন পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের ফুটবলাররা। যুদ্ধের হাত থেকে বাঁচতে দেশে ফেরার করুণ আর্তিও জানিয়েছেন তাঁরা। উয়েফার পক্ষ থেকে এদিনের বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফরাসি সরকারের সঙ্গে হাত মিলিয়ে ইউক্রেনে আটকে থাকা ইউরোপের বিভিন্ন ফুটবলারদের উদ্ধার অভিযানে নামা হচ্ছে।’ পাশাপাশি এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাশিয়া ও ইউক্রেনের পরবর্তী ম্যাচগুলি কোনও নিরপেক্ষ দেশের মাটিতে করা হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00