Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টুর্নামেন্ট শুরুর আগে মহাকাশে পাড়ি জমায় দুটি বল

যৌথভাবে সামিল হয়েছিল কাতার এয়ারওয়েজ এবং এলনের স্পেস এক্স অ্যান্ড স্টারলিঙ্ক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশেও গিয়েছিল কাতার বিশ্বকাপের বল। পাঠানো হয় দুটি। এই কর্মসূচিতে যৌথভাবে সামিল হয়েছিল কাতার এয়ারওয়েজ এবং এলন মাস্কের স্পেস এক্স অ্যান্ড স্টারলিঙ্ক। মঙ্গলবার কাতার এয়ারওয়েজ বিবৃতি জারি করে এই খবর দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, কাতার এয়ারওয়েজ এবং এলন মাস্কের স্পেস এক্স অ্যান্ড স্টারলিঙ্ক যৌথভাবে মহাকাশে দুটি ফুটবল পাঠিয়েছিল। পাঠানো হয় ফ্যালকন রকেটে। রকেটের গতিবেগ ছিল ৫,১৩৯ মাইল প্রতি ঘণ্টা। বিশেষ এই রকেট উৎক্ষেপণ করা হয় কেপ ক্যানাভেরাল থেকে। নিরাপদে সেই দুটি বল নিয়ে পৃথিবীর মাটি স্পর্শ করেছে মহাকাশ যান।

জানা গিয়েছে, দুটি বল প্রথমে দোহা থেকে যায় লস অ্যাঞ্জেলস। সেখান থেকে ক্যালিফোর্নিয়া। পরে ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে। সেখান থেকে রকেটে চাপিয়ে মহাকাশে পাঠানো হয় দুটি বল। দুটি বলকে আবার পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেয় স্টারলিঙ্কের মহাকাশযাত্রীরা।

বিশ্বকাপ ফুটবল সরাসরি সম্প্রচারের জন্য স্টারলিঙ্ক কাতারের সঙ্গে চুক্তি সই করে আয়োজক দেশ। চুক্তি হয় সেপ্টেম্বরে কাতারের কমিউনিকেশন রেগুলেটরি অথরিটির সঙ্গে। ইন্টারনেট পরিষেবার পেতেই কাতার স্টারলিঙ্ক কাতারের সঙ্গে চুক্তি সই করে। বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরুর আগে মহাকাশে পাঠানো হল দুটি বল। যা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী ঘটনা।

এদিকে আজ বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনাল। লড়াই মেসি বনাম মদ্রিচের। গত বিশ্বকাপে ক্রোয়েশিয়া ফাইনাল উঠেছিল। এবারের বিশ্বকাপে তারা ফাইনালে ওঠে কিনা, সেটাই দেখার। 

আরও পড়ুন ইন্টারনেট পরিষেবা সচল করতে ইরানে স্টারলিংক বসালেন এলন

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00