Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষ মুহূর্তে অবিশ্বাস্য গোল, চ্যাম্পিয়ান্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদ

Share:

নিজস্ব প্রতিনিধি : শেষ মুহূর্তে অবিশ্বাস্য ২টি গোল করে চ্যাম্পিয়ান্স লিগের ফাইনালে উঠে গেল রিয়াল মাদ্রিদ। ফাইনালে রিয়াল খেলবে বুরুসিয়া ডর্টমুণ্ডের বিরুদ্ধে। সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ১ গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে ৬৮ মিনিটের মাথায় গোল করে বায়ার্ন মিউনিখকে এগিয়ে দেন আলফান্সো ডেভিস। এরপর ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। রিয়াল সমর্থকরা জয়ের সব আশা ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই প্রথম গোলটি করলেন হোসেলু। এরপরই ২ মিনিটের মাথায় ফের গোল তিনি। হোসেলুর জোড়া গোলে ম্যাচ রিয়ালের পক্ষে চলে যায়। এর আগে সেমিফাইনালের প্রথম লেগে ২-২ গোলে ড্র হয়ে যায় রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ম্যাচ। এরপর দ্বিতীয় লেগে ২-১ গোলে জিতে ফাইনাল যাওয়া নিশ্চিত করে ফেলল কার্লো আনচেলত্তির দল।

এদিন হোলসু দ্বিতীয় গোলটি করার পর সেই গোলটিকে অফসাইড ধরে প্রথমে বাতিল করে দিয়েছিলেন রেফারি। পরে ভিএআর প্রযুক্তির হস্তক্ষেপে গোলটিকে বহাল রাখা হয়। তবে হোসেলু গোল করার সময় অফসাইডের বাঁশি বাজার পরও অন্য লাইন্সম্যান খেলা চালিয়ে যান। শেষ পর্যন্ত এনিয়ে ১৮তম বারের মতো ফাইনালে পৌঁছে গেল লজ ব্লাংকোজরা। আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বুরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে খেলতে নামছে রিয়াল মাদ্রিদ।  

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00