Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেসি-মার্তিনেজের জোড়া গোল, দুরন্ত জয় আর্জেন্টিনার

Share:

নিজস্ব প্রতিনিধি : মেসি-মার্তিনেজের জোড়া গোলে গুয়াতেমালার বিরুদ্ধে দুরন্ত জয় পেল আর্জেন্টিনা। কোপা আমেরিকার আগে এই জয়ে মেসিদের আত্মবিশ্বাস বাড়ল বলেই ওয়াকিবহাল মহলের মত। দক্ষিণ আমেরিকার এই দলটির বিরুদ্ধে ৪-১ গোলে ম্যাচটি জিতে নেয় গত বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

গুয়েতেমালার বিরুদ্ধে প্রথম থেকেই মেসিকে খেলানোর সিদ্ধান্ত নেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এর সুফল মিলেছে হাতেনাতে। মেসি প্রথম থেকে খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় আর্জেন্টিনাকে। আক্রমণে যেতে গিয়ে ভুলবশত গোল খেয়ে যায় মেসিরা। এরপর গোল শোধ করার জন্য আক্রমণের ঝাঁঝ আরও বাড়াতে থাকেন আর্জেন্টাইন খেলোয়াড়রা। ১২ মিনিটের মধ্যে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরার সুযোগ করে দেয় গুয়াতেমালা। বল পাস করতে গিয়ে মেসির পায়ে বল তুলে দেন গুয়াতেমালার গোলরক্ষক। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি আর্জেন্টাইন তারকা।

এরপর ৩৫ মিনিটের মাথায় ফের ছন্দে ফেরে মেসিরা। বক্সের ভিতরে ভ্যালেন্টিন কার্বোনি ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি শটটি নিজে না নিয়ে লাওতারো মার্টিনেজকে সুযোগ করে দেন মেসি। আর্জেন্টিনাকে ২-১ গোলে এগিয়ে দেন ইন্টার মিলানের স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে বল দখল পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর্জেন্টিনা। ৬৮ মিনিটের মাথায় মেসির সহয়তায় আরও একটি গোল করেন মার্টিনেজ। এরপর ৭৭ মিনিটে ফের নিজের জাদু দেখালেন মেসি। দি মারিয়ার কাছ থেকে বল পেয়ে সঙ্গে সঙ্গে তা গোলে জড়ান আর্জেন্টাইন এই মহাতারকা। উল্লেখ্য, এবারে কোপা আমেরিকায় কানাডার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00