Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সেই বিরল মূহুর্ত ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চেয়ে আবেদন উসেনের

আমেরিকার পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আবেদন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রিও অলিম্পিকে উসেনের সেই বিখ্যাত ভঙ্গির কথা আমাদের সকলের মনে আছে। বিশ্ব দেখেছিল একসঙ্গে বাম হাত ও ডান হাতের তর্জনি তুলে রয়েছেন। মুখে তৃপ্তির হাসি। তার সেই ভঙ্গিমা পরবর্তীকালে সিগনেচার টিউন হয়ে দাঁড়ায়। সেই সিগনেচার ভিক্ট্রি এবার ট্রেডমার্ক হিসেবে ব্যবসায় ব্যবহার করতে চাইছেন। করেছেন আবেদন।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, উসেন বোল্ট গত ১৭ অগাস্ট আমেরিকার পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে আবেদন জানিয়েছেন। ব্লুমবার্গের সঙ্গে কথা বলতে গিয়ে জোশ গার্বেন জানিয়েছেন, বোল্ট তাঁর সেই বিরল মুহূর্তের স্বত্ত কিনে নিতে চাইছেন। পরবর্তীকালে এই স্প্রিন্টার ওই মুহূর্তকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করবেন।প্রাথমিক খবরে জানা গিয়েছে, ওই ট্রেডমার্ক দামি গহনা, রোদচশমা, জুতো, ক্রীড়া সরঞ্জামে ব্যবহার করবেন উসেন। ব্যবহার করা হবে রেস্তোরাঁ, স্পোর্টস বারে। তবে সেই সব রেস্তোরাঁ এবং স্পোর্টস বারে যেখানে বিত্তশালীদের নিত্য যাওয়া-আসা রয়েছে।

জানা গিয়েছে, উসেন বোল্ট ১২ বছর আগেও একবার আবেদন করেন। তা ছিল অন্য একটি মুহূর্ত। আবেদন মঞ্জুরও করা হয়। ব্যবহার না করায় তা বাতিল হয়ে যায়। ক্রীড়ামহলের একাংশ মনে করছে, এই দফায় অনুমতি পেলে উসেন অবশ্যই তা ব্যবহার করবেন।

উসেনের মতো আরও অনেক অ্যাথলিট তাদের খেল জীবনে বিরল কিছু মুহূর্ত ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চেয়ে আবেদন জানালে তা মঞ্জুর হয়। বাস্কেটবল খেলোয়ার মাইকেল জর্ডন তাঁর খেল জীবনের একটি মুহূর্ত ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চেয়ে আবদেন জানালে তা মঞ্জুর করে।

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘মদ খেয়ে অশালীন ভাষা’, জ্যাভলিন কোচের বিরুদ্ধে SAI-এর কাছে নালিশ নীরজ-সুমিতদের

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

0:00