Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

IPL-2023- চিদাম্বরম স্টেডিয়ামে সোমবার রাহুল-ধোনির দ্বৈরথ

Share:

নিজস্ব সংবাদদাতা:  সোমবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল- (IPL) এর গুরুত্বপূর্ণ ম্যাচ। যেখানে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবেন কেএল রাহুলের লখনৌ সুপার জায়ান্ট (LAKHNOW SUPER GIANTS) এবং মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস (CHANNEI SUPER KINGS)। এই ম্যাচকে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন মূলত কেএল রাহুল এবং মহেন্দ্র সিং ধোনির লড়াই হিসেবে। ইতিমধ্যেই দুটি দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। চেন্নাই প্রথম ম্যাচেই হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্সের কাছে পরাজিত হয়েছে। প্রথম ম্যাচে একেবারেই আশানরূপ ফল করতে পারেননি ধোনির বাহিনী। পাঁচ উইকেটে তাঁদের হার স্বীকার করতে হয়েছে হার্দিকদের কাছে।

ওই ম্যাচে ব্যাটার হিসেবে একমাত্র সফল হয়েছিলেন ঋতুরাজ গাইকোয়াড়। তাঁর ব্যাট থেকেই এসেছিল মূল্যবান ৯২ রান। বাকি সব ব্যাটাররাই কিন্তু একেবারেই ধরাশায়ী হয়েছিলেন মহম্মদ সামি এবং রশিদ খানদের বোলিং-এর সামনে। সুতরাং সোমবারের ম্যাচে জিততে গেলে অবশ্যই চেন্নাই দলের প্রত্যেক ব্যাটারকে বড় রান করতে হবে। কেননা প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৫০ রানে হারিয়ে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিয়েছেন কেএল রাহুলরা।

আগের ম্যাচে মহেন্দ্র ধোনি অপরাজিত থাকলেও তাঁকে যোগ্য সহযোগিতা করার লোকের অভাব চেন্নাই দলে যে রয়েছে তার অভাব স্পষ্ট। ডেভিড কনওয়ে, বেন স্টোকরা যে ফর্মের ধারে কাছে নেই সেটা তাঁদের ব্যাটিং পারফরম্যান্সই বলে দিচ্ছে।

ব্যাটিং-এর পাশাপাশি চেন্নাই দলে বোলিং বিভাগও নজর কাড়তে ব্যর্থ প্রথম ম্যাচে। একমাত্র হাঙ্গারগেকার ৩টি উইকেট নিয়েছিলেন। বাকি দীপক চাহার থেকে রবীন্দ্র জাদেজা প্রত্যেকেই নজর কাড়তে ব্যর্থ হয়েছেন। কাজেই লখনৌ দলের বিপক্ষে ম্যাচ জিততে গেলে চেন্নাইকে সোমবার আউটস্যান্ডিং পারফরম্যান্স করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে মহেন্দ্র সিং ধোনিকেও বড় রান পেতে হবে।

অন্য দিকে লখনৌ দলটাও যে প্রথম ম্যাচে খুব একটা পরীক্ষিত হয়েছে বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। তাঁদের মতে বরঞ্চ দিল্লি দলটা কিছুটা দুর্বল হলেও তাদের লড়াই কিন্তু নজর কেড়েছে সবার। দলের ব্যাটিংয়ের মূল স্তম্ভ কেএল রাহুল দীর্ঘদিন রানের ধারে কাছে নেই। দীপক হুডা, কুণাল পাণ্ডিয়ারাও সেইভাবে নজর কাড়তে পারেননি প্রথম ম্যাচে। সেই জায়গায় দাঁড়িয়ে মায়ার্স ও নিকোলাস পুরাণ-এর ব্যাটিং ম্যাচে নজর কেড়েছিল।

বোলিং বিভাগে মায়ার্স, উদানকাটরা নিজেদের জাত চেনাতে ব্যর্থ হয়েছিলেন। বরঞ্চ প্রথম ম্যাচেই বল হাতে নজর কেড়েছিলেন মার্ক উড। ১৪ রান দিয়ে ৫ উইকেট পকেটে পুড়েছিলেন তিনি। রবি বিষ্ণোই ও আবেশ খান নিয়েছিলেন ২ করে উইকেট।

কাজেই সোমবারের ম্যাচে দুই দলকে যদি দাঁড়িপাল্লায় ওজন করা যায় তাহলে দেখা যাবে দুই দলের ধারে ও ভারে খুব একটা পার্থক্য নেই। খেলাটা যেহেতু ক্রিকেট, অনেক হিসেবই যেখানে মেলে না, সেখানে চিদাম্বরম স্টেডিয়ামে ঘরের মাঠে চেন্নাই জয়ে ফিরবে নাকি, পর পর দুটি ম্যাচ জিতে লিগ টেবিলে আরও ওপরের দিকে উঠে আসবে লখনৌ সুপার জায়ান্টস তা জানতে অবশ্যই অপেক্ষা করতে হবে সোমবারের রাত অবধি।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00