Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সচিনের পর এবার ডন ব্র্যাডম্যানের ৭৬ বছরের রেকর্ড ভাঙার মুখে বিরাট কোহলি

যিনি অস্ট্রেলিয়ার মাটিতে করেছিলেন ন’টি টেস্ট ম্যাচ। এবার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ডন ব্র্যাডম্যানের ৭৬ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন তিনি। সেই সুযোগও চলে এসেছে বিরাট কোহলির কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্টেই সচিন তেন্ডুলকরের রেকর্ড টপকেছেন বিরাট কোহলি। সচিন শ্রীলঙ্কার মাটিতে ন’টি শতরান করেছিলেন। আর পারথ টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে শতরান করে সচিনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। যেটি তাঁর কেরিয়ারের দশমতম শতরান। সব ধরনের ম্যাচ মিলিয়ে বর্ডার-গাভাস্কর ট্রফির প্রথম টেস্ট ম্যাচ ছিল কোহলির কেরিয়ারের ৪৩তম ম্যাচ। সেখানেই টেস্ট এবং এক দিনের ক্রিকেট মিলিয়ে কোহলি ১০টি শতরান করেছেন।

যাতে তিনি সচিনের পাশাপাশি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জ্যাক হবসকের রেকর্ডও ভেঙে দিয়েছেন। যিনি অস্ট্রেলিয়ার মাটিতে করেছিলেন ন’টি টেস্ট ম্যাচ। এবার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ডন ব্র্যাডম্যানের ৭৬ বছরের রেকর্ড ভাঙতে চলেছেন তিনি। সেই সুযোগও চলে এসেছে বিরাট কোহলির কাছে। অস্ট্রেলিয়ার মাটিতে বিদেশি ক্রিকেটার হিসাবে সবচেয়ে শতরান করার নজির গড়েছেন কোহলি। এদিকে কোনও দেশের বিদেশি ক্রিকেটার হিসেবে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড রয়েছে ব্র্যাডম্যানের দখলে। ১৯৩০ থেকে ১৯৪৮ সালের মধ্যে ইংল্যান্ডের মাটিতে ১৯টি ম্যাচের ৩০টি ইনিংসে ১১টি শতরান করেছিলেন ডন ব্র্যাডম্যান। তাঁর সেই রেকর্ড ৭৬ বছর পরেও জ্বলজ্বল করছে।

এ বারের বর্ডার-গাভাস্কর ট্রফিতে কোহলি যদি আরও একটি শতরান করতে পারেন, তবেই তিনি ছুঁয়ে ফেলবেন ব্র্যাডম্যানের সেই ঐতিহাসিক রেকর্ড। ডনের দেশে ব্র্যাডম্যানের সেই রেকর্ড ভেঙে দেবেন বিরাট। কারণ ব্র্যাডম্যানের টেস্ট ক্রিকেটে ১১টি শতরান এখনও কেউ ভাঙতে পারেনি। এখনও পর্যন্ত কোহলি অস্ট্রেলিয়ার মাটিতে ১৪টি টেস্ট খেলেছেন এবং সাতটি শতরান করেছেন। ১৮টি এক দিনের ম্যাচে তিনটি শতরান করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00