Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আফগানদের উড়িয়ে ঘরের মাঠে টানা ষষ্ঠ সিরিজ জয় টাইগারদের

ঘরের মাঠে খেলতে নামলে যেন সত্যিকারেরই টাইগার হয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের মাঠে খেলতে নামলে যেন সত্যিকারেরই টাইগার হয়ে যান বাংলাদেশের ক্রিকেটাররা। লিটন দাস, মুশফিকর রহিমদের পারফরম্যান্স তো সেই ইঙ্গিতই দিল। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল টাইগাররা। শুক্রবারের ম্যাচ ৮৮ রানে জিতে সিরিজ পকেটে পুরে নিল তারা। যদিও এখনও সিরিজের একটি ম্যাচ বাকি রয়ে গিয়েছে। বাংলাদেশের কাছে এখন সেই ম্যাচটি শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ ছাড়া আর কিছুই নয়।  

২০১৮ থেকে ২০২২ সাল থেকে ঘরের মাঠে এই নিয়ে একটানা ছয়টি ওয়ান ডে সিরিজ জিতে নিল টাইগাররা। যা এক অনন্য রেকর্ড বললেই চলে। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। আর তাঁর সেই সিদ্ধান্ত পুরোপুরি কার্যকারী হয়ে ওঠে। লিটন দাসের ১৩৬ রানের অনবদ্য ইনিংস বঙ্গ ব্রিগেডকে বড় রানের দিতে এগিয়ে দেয়। পাশাপাশি, তাঁকে যোগ্য সঙ্গ দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। তিনি করেন ৮৬ রান। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩০৪ রান তোলে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আফগানরা। পরপর উইকেট হারাতে থাকেন তারা। তবে রহমত শাহ (৫২) এবং নাজিবুল্লাহর (৫৪) ব্যাটের ওপর ভর করে ২০০ রানের গণ্ডি পার করে ফেলে আফগানিস্তান। কিন্তু ৪৫.১ ওভারে মাত্র ২১৮ রানেই গুটিয়ে যায় রশিদ খানরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00