Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিরাটের আউট নিয়ে চরম বিতর্কের মুখে তৃতীয় আম্পায়ার

টিম ইন্ডিয়ার অধিনায়কের মুম্বইতে কিউয়িদের বিরুদ্ধে আউট নিয়ে তৈরি হয়েছে প্রবল বিতর্কের।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের শূন্যরানে আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে এই নিয়ে মোট ১০ বার কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তবে টিম ইন্ডিয়ার অধিনায়কের মুম্বইতে কিউয়িদের বিরুদ্ধে আউট নিয়ে তৈরি হয়েছে প্রবল বিতর্কের। যার রোষ পুরোপুরি গিয়ে পড়েছে ম্যাচের তৃতীয় আম্পায়ার বীরেন্দ্রর শর্মার ওপর।

ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেলের বলে এলবিডব্লুউ আউট হয়ে ড্রেসিংরুমের রাস্তা ধরেন কিং কোহলি। তবে বলটা সরাসরি তাঁর প্যাডে লেগেছে নাকি ব্যাটে লেগে প্যাডে লেগেছে সেটা নিয়ে তৈরি হয়েছে ঘোর সংশয়। বিষয়টি পরিস্কারভাবে না বুঝেই ম্যাচে তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকা বীরেন্দ্রর শর্মা বিরাটকে আউট বলে ঘোষণা করে দেন। কিন্তু সন্দেহ থাকলে রায় ব্যাটসম্যানের পক্ষেই দেওয়া হয়। তবে এক্ষেত্রে কেন তা হল না। যার ফলে তৃতীয় আম্পায়ারের ওপর ভীষণ চটেছেন সমর্থকরা। আর তৈরি হয়েছে বড়সড় বিতর্কের।

আজাজের বলটি পা বাড়িয়ে ডিফেন্স করতে যান কোহলি। সেই সময় বল তাঁর প্যাডে লাগে। আর প্রতিপক্ষ দলের ক্রিকেটাররা আউটের আবেদন জানান। ফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী আঙুল তুলে আউট দিয়ে দেন। সঙ্গে সঙ্গে রিভিউ নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক কিন্তু তাতে বিশেষ কিছু লাভ হয়নি।   

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00