Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওমান থেকে আমিরশাহিতে সরছে টি-২০ বিশ্বকাপের ম্যাচ

বাংলায় একটা প্রবাদ রয়েছে যে, ‘কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি!’।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় একটা প্রবাদ রয়েছে যে, ‘কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি!’।

হ্যাঁ, টি-২০ বিশ্বকাপের ম্যাচের যৌথ আয়োজক ওমানের অবস্থাটাও অনেকটা এমন হয়ে গেল। মধ্যপ্রাচ্যের এই দেশটি অনেক চেষ্টা করে কুড়ি-বিশের এই মেগা টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত করার দায়িত্ব পেয়েছিল। যেটা ওমান ক্রিকেট বোর্ডের কাছে এক অনন্য বিষয় ছিল। কিন্তু আচমকাই ওমান থেকে বেশ কিছু ম্যাচ সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।

যার একমাত্র কারণ হল লো স্কোরিং তথা কম রান ওঠা।

এখনও পর্যন্ত ওমানের আল আমেরাত স্টেডিয়ামে যে কটি ম্যাচ হয়েছে তার মধ্যে বেশিরভাগ ম্যাচেই রান কম উঠেছে। যেটা টুর্নামেন্টের ভিউয়ারশিপ অনেক কমিয়ে দিচ্ছে বলে জানা গিয়েছে।

কারণ দর্শকরা কম রানের ম্যাচে খুব একটা বেশি নজর দিতে চাইছেন না। ১৭০ থেকে ১৮০ রানের ম্যাচে বেশি বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি দেখা যায়। তাই ওই সমস্ত ম্যাচগুলিতে ভিউয়ারশিপ অনেক বেশি হচ্ছে। আর সম্প্রচারকারী সংস্থার বাণিজ্যেও বেশ ভাঁটা পড়ছে। তাই সেই দিকটা চিন্তা করেই ওমান থেকে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ সরিয়ে আমিরশাহিতে আনা হচ্ছে।  

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00