Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুমরাহর দাপটে মাত্র ২১০ রানেই গুটিয়ে গেল প্রোটিয়ারা

ফের একবার ভারতীয় পেস অ্যাটাকের সামনে মুখ থুবড়ে পড়ল দক্ষিণ আফ্রিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের একবার ভারতীয় পেস অ্যাটাকের সামনে মুখ থুবড়ে পড়ল দক্ষিণ আফ্রিকা। কেপটাউনে বুমরাহ, শামি, উমেশদের দাপটের মাত্র ২১০ রানে অল আউট হয়ে গেল প্রোটিয়ারা। তাদের হয়ে সর্বাধিক রান করে পিটারসেন (৭২)। 

টিম ইন্ডিয়ার হয়ে সর্বাধিক ৫ উইকেট নেন জসপ্রীত বুমরাহ। আর ২টি করে উইকেট নেন শামি এবং উমেশ। একটি উইকেট যায় শার্দূলের ঝুলিতে।

অন্যদিকে, গত মঙ্গলবার অধিনায়ক বিরাট কোহলির ব্যাটের ওপর ভর করে ২০০ রানের গণ্ডি পার করে ভারত। টিম ইন্ডিয়ার প্রথম ইনিংস শেষ হল ২২৩ রানে। প্রোটিয়া পেসারদের দাপটে এর বেশি এগাতে পারল না রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। সর্বাধিক ৭৯ রান করেন কোহলি। তাঁকে যোগ্য সঙ্গ দেন পূজারা। তিনি করেন ৪৩ রান। পাশাপাশি, ২৭ রান করেন ঋষভ পন্থ। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00