Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিস্ফোরক মন্তব্য করার জন্য ঋদ্ধির কাছে জবাব চাইতে পারে বোর্ড

বড়সড় বিপাকে পড়ে গেলেন ঋদ্ধিমান সাহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড়সড় বিপাকে পড়ে গেলেন ঋদ্ধিমান সাহা। বিসিসিআইয়ের জেরার মুখে পড়তে হতে পারে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, জাতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় থেকে শুরু করে প্রধান নির্বাচক চেতন শর্মাকে নিয়ে সাংবাদিকদের সামনে বিস্ফোরক মন্তব্য করেছিলেন ঋদ্ধি। যেই কারণে তাঁর বিরুদ্ধে বোর্ডের চুক্তি ভাঙার অভিযোগ উঠেছে।

বর্তমানে বিসিসিআইয়ের গ্রেড-বি চুক্তিতে রয়েছেন বাংলার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর সেই চুক্তির ৬.৩ ধারায় লেখা রয়েছে যে, ‘একজন ক্রিকেটার খেলা, বোর্ড কর্তা, আধিকারিক, খেলার কোনও ঘটনা, যান্ত্রিক ব্যবহার, বোর্ড এবং দল নির্বাচন পদ্ধতি ইত্যাদি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনওরকম কথা বলতে পারবে না’।

কিন্তু ঋদ্ধিমান এই কথা মানেননি। জাতীয় দলে জায়গা না পাওয়া নিয়ে সাংবাদিকদের সামনে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। যেটা একদমই ভালোভাবে নেননি ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। ঋদ্ধির এই কাজে তারা বেশ অসন্তুষ্ট। জানা গিয়েছে, খুব দ্রুত এই বিষয়টি নিয়ে ৩৭ বছর বয়সী ক্রিকেটারকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করবেন বোর্ড কর্তারা। সেই সঙ্গে কেন তিনি এমন কাজ করলেন সেটার উত্তরও চাওয়া হবে। জবাব সন্তোষজনক না হলে শাস্তিও ভোগ করতে হতে পারে ঋদ্ধিকে।     

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00