Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নেই তাকসিন, অনিশ্চিত সাকিবও

কাঁধে ও পেশীতে চোট

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  প্রথম দুটি একদিনের ম্যাচের পর এবার টেস্ট ম্যাচেও টাইগাররা ভারতের বিরুদ্ধে খেলতে নামছে তাকসিনকে বাদ দিয়ে। মঙ্গলবার টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এই খবর দিয়েছেন। ডোমিঙ্গো বলেন, তাকসিন পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। তাই, তাঁকে মাঠে নামানোর ঝুঁকি নেওয়া যাচ্ছে না।

এদিকে, অধিনায়ক সাকিব আল হাসানও পুরোপুরি সুস্থ নন। সদ্যসমাপ্ত একদিনের সিরিজে তিন চোট পেয়েছিলেন। মঙ্গলবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে এসেছিলেন। কিছুক্ষণ প্র্যাক্টিশও করেন। আচমকাই যন্ত্রণা শুরু হওয়ায় তিনি ক্যাম্প ছেড়ে মেডিক্যাল চেকআপের জন্য চলে যান। সাকিব আল হাসান কিছুদিন আগে স্ক্যান করিয়েছিলেন। স্ক্যান রিপোর্টে তেমন গুরুতর চোট ধরা পড়েনি। তবুও পুরোপুরি নিশ্চিন্তে থাকতে পারছেন না সাকিব। তাই, সকালে পেশিতে যন্ত্রণা শুরু হওয়ায় তিনি অনুশীলন ছেড়ে শারীরিক পরীক্ষা করাতে চলে যান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে মঙ্গলবার বিবৃতি দিয়ে বলা হয়েছে, ভারতের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে চোট পান তাকসিন। ও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি। তাই, বুধবার থেকে ভারতের বিরুদ্ধে শুরু হওয়া প্রথম টেস্টম্যাচে তাঁকে নামানো যাচ্ছে না। অধিনায়ক শাকিব আল হাসান ১০০ শতাংশ ফিট নয়। তাই, তাঁকে নিয়েও অনিশ্চয়তা থাকছে।

কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন, সাকিব আল হাসানের ব্যাপারে এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না।ওর পেশিতে চোট রয়েছে। চোট রয়েছে কাঁধে। তাই,  ওকে নিয়েও সংশয় থাকছে।

আরও পডুন ২২ বছর বাদে ঘরের মাটিতে পাকিস্তানকে হারাল ইংল্যান্ড

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00