Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কবে ফের বাংলাদেশের হয়ে খেলবেন? ধোঁয়াশা রাখলেন তামিম

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজ চলার মাঝখানেই দেশের অধিনায়কত্ব ছাড়ার পাশাপাশি ক্রিকেট থেকে অবসর নেওয়ারও ঘোষণা করেছিলেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও তার পর থেকে দেশের জার্সি গায়ে দেখা যায়নি তাঁকে। বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে জায়গা পাননি। এমনকি ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও নেই তিনি। ফলে জল্পনা শুরু হয়েছিল কবে ফের টাইগারদের জার্সি গায়ে মাঠ কাঁপাতে দেখা যাবে দেশের সেরা ব্যাটার তামিম ইকবালকে?

সোমবার সকালে আচমকাই নাটকীয় ঘটনা ঘটে। গুলশানের বাড়িতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন দেশের প্রাক্তন অধিনায়ক। ওই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তামিম। বিকেল পাঁচটার সময়ে জরুরি সাংবাদিক বৈঠক করেন। ওই সাংবাদিক বৈঠকে সব জল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক ঘোষণা করেন, ‘আগামী জানুয়ারিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়েই পেশাদার ক্রিকেটে ফিরছেন।’

তবে দেশের জার্সি গায়ে আদৌ খেলবেন কিনা, কিংবা কবে খেলবেন, তা নিয়ে ধোঁয়াশা রেখেছেন তামিম। এ প্রসঙ্গে জানান, ‘জানুয়ারির পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ কেন জানুয়ারি? তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দেশের সেরা ওপেনার বলেন, ‘পাপন ভাইয়ের (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) সঙ্গে খোলামেলা কথা-বার্তা হয়েছে।  আমি কী করতে চাই, না চাই তা জানিয়ে দিয়েছি। উনি বললেন, যেহেতু সামনে নির্বাচন, জানুয়ারি পর্যন্ত ব্যস্ত থাকবেন। ততদিন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে বলেছেন। সেই অনুরোধ মেনে অপেক্ষা করছি। জাতীয় নির্বাচন এবং বিপিএলের পরে সিদ্ধান্ত জানাব।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00