Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের লজ্জার হার টাইগারদের, সেমিতে যাওয়ার আশা জিইয়ে রাখল প্রোটিয়ারা

জয়ের জন্য ৮৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৩৯ বল বাকি থাকতেই জিতে গেল প্রোটিয়ারা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টি-টুয়েন্টি বিশ্বকাপে আবারও একরাশ লজ্জা উপহার দিল বাংলাদেশ। মঙ্গলবার আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার কাছে কার্যত উড়ে গেল টাইগাররা। জয়ের জন্য ৮৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ৩৯ বল বাকি থাকতেই জিতে গেল প্রোটিয়ারা। ৪ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলেন বাভুমা-ডেভিড মিলাররা।

প্রথম তিন ম্যাচে গো-হারা হেরে আগেই প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছিল স্বঘোষিত টাইগাররা। এদিন আবুধাবির মাঠে সম্মান বাঁচানোর লড়াইয়ে নেমেছিলেন মাহমুদউল্লাহ-লিটন দাসরা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল টাইগাররা। আর ব্যাট করতে নেমেই চরম বিপর্যয়ের মুখে পড়ে। প্রোটিয়ার পেসারদের আগুন ঝরানো বোলিংয়ের কাছে কোনও প্রতিরোধই গড়তে পারেনি। ৩৪ রান তুলতেই ৫ উইকেট হারায়। শেষ পর্যন্ত ১৮ দশমিক ২ ওভারে ৮৪ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।  ১১ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মহম্মদ নাঈম। পরের বলে শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকারও। রাবাদার বাউন্সি ডেলিভারি তাল সামলাতে না পেরে ব্যাট ছুঁইয়ে দিয়ে স্লিপে হেনড্রিকসের ক্যাচ হন মিস্টার ডিপেন্ডেবল (৩ বলে ০)।

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (৯ বলে ৩) মুশফিকের মতোই বাউন্সি ডেলিভারির ফাঁদে পড়েন। অ্যানরিচ নর্টজের শর্ট বল টাইগার দলপতির গ্লাভস ছুঁয়ে যায় স্লিপে মার্করামের কাছে। পরের ওভারের প্রথম বলেই আত্মঘাতী শট খেলতে যান আফিফ হোসেন ধ্রুব। ডাউন দ্য উইকেটে এসে ডোয়াইন প্রিটোরিয়াসকে হিট করতে গিয়ে বল মিস করে বোল্ড হন এই তরুণ। লিটন একটা প্রান্ত ধরে ছিলেন। অবশেষে তার উইকেটটিও তুলে নেন তাবরেজ শামসি। নিজের প্রথম ওভারে এসেই লিটনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন প্রোটিয়া স্পিনার। ৩৬ বলে ২৪ রান সংগ্রহ করেন বাংলাদেশের উইকেটরক্ষক। ১৬তম ওভারে শামীম হোসেন পাটোয়ারী ২০ বলে ১১ করে ডাউন দ্য উইকেটে ছক্কা মারতে গিয়ে আউট হন। শেষদিকে শেখ মেহেদি হাসানের ২৫ বলে ২৭ রানের ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৮৪ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগাদের এটা তৃতীয় সর্বনিম্ন স্কোর। এর আগে ২০১৬ সালের ২৬ মার্চ ভারতের কলকাতায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫.৪ ওভারে ৭০ রানেই অলআউট হয় বাংলাদেশ। তারও আগে ২০০৭ সালে শ্রীলংকার বিপক্ষে ১৫.৫ ওভারে ৮৩ রানে অলআউট হয় টাইগাররা।

সামান্য ৮৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথমেই বিপাকে পড়ে যায় প্রোটিয়ারা। সামান্য পুঁজি নিয়ে লড়তে নেমে শুরুটা দারুণ তাসকিন আমেদ। ইনিংসের প্রথম ওভারেই দলকে সাফল্য এনে দেন এই গতিতারকা। দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে প্যাভিলিয়নে ফেরত পাঠান রিজা হেনড্রিকসকে (৪)। দলের বিপর্যয় সামলাতে এর পর দেখেশুনে খেলতে থাকেন কুইন্টন ডি কক আর ভ্যান ডার ডাসেন। দুজনে মিলে ২২ রান সংগ্রহ করেন। পঞ্চম ওভারে সেই জুটি ভাঙেন শেখ মেহেদি। ১৫ বলে ১৬ রান করা ডি কককে বোল্ড করেন তিনি। পরের ওভারে আবারও আগুন ঝরানো বল করেন তাসকিন। চতুর্থ বলে দারুণ এক ইনসুইঙ্গারে এইডেন মার্করামকে পরাস্ত করেন। ৩৩ রানে তিন উইকেট পাঠিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। শেষ পর্যন্ত ভ্যান ডার ডাসেনের সঙ্গে জুটি বেঁধে বিপর্যয় সামাল দেন অধিনায়ক টেম্বা বাভুমা। দুজনে মিলে ৪৭ রানের জুটি গড়েন। জয়ের দোরগোড়ায় যখন দল তখন নাসুম আহমদেদের বলে শরিফুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে আউট হন ভ্যান ডার ডাসেন। এর পরে অধিনায়কের সঙ্গে জুটি বাঁধেন ডেভিড মিলার। ৩৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্য পৌঁছে যায় প্রোটিয়ারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00