Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থার অবনতি

কলকাতার ময়দানে খারাপ খবর অব্যাহত। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার ময়দানে খারাপ খবর অব্যাহত। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়ে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিয়েছেন কিংবদন্তি ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। সেই শোক এখনও কাটিয়ে না উঠতেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। জানা গিয়েছে, সোমবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মৃদু উপসর্গ নিয়েই বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত।

সোমবারই সুরজিৎ সেনগুপ্তর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে নিয়ে বেশ চিন্তিত রয়েছেন চিকিৎসকেরা। সূত্রের খবর, সুরজিৎ সেনগুপ্তের শরীরে অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে গিয়েছে। তাঁকে পোর্টেবল বাইপাপ চিকিৎসা ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। পরিস্থিতির অবনতি হলে বাইপাপেই চিকিৎসা পুরোদমে চালু করা হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, সুরজিৎ বাবুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার গভীর রাতেই আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। সঙ্গে পাল্লা দিয়ে কমছে ফুসফুসে অক্সিজেনের মাত্রা। ৭০-এর নীচে ওঠানামা করলেও আচমকাই ৫৩-এ নেমে গিয়েছিল বলে জানা গিয়েছে। তাই ঝুঁকি না নিয়ে পোর্টেবল বাইপাপ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে সুরজিৎ সেনগুপ্তের।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00