Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রোহিতের খারাপ ফর্মের জন্য টিম ম্যানেজমেন্টকেই দুষলেন গাভাস্কর

টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত জ্বলে উঠতে পারেননি রোহিত শর্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত জ্বলে উঠতে পারেননি রোহিত শর্মা। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছেন টিম ইন্ডিয়ার এই ওপেনার। আর দ্বিতীয় ম্যাতে তথা কিউয়িদের বিরুদ্ধে হিটম্যানকে ওপেন থেকে সরিয়ে তিন নম্বরে ব্যাট করতে পাঠায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যার ফলে ওপেনে কে এল রাহুলের সঙ্গী হিসেবে দেখা যায় ঈশান কিশানকে। কিন্তু দুর্ভাগ্যবশত তাতেও কোনও লাভ হয়নি।

কিন্তু টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের পুরোপুরি বিরোধিতা করেছেন সুনীল গাভাস্কর। দেশের প্রাক্তন এই কিংবদন্তি ক্রিকেটার মনে করেন যে, এই সিদ্ধান্তই রোহিতের মনোবলকে ভেঙে দিয়েছে। আর আত্মবিশ্বাসটাও পুরোপুরি নষ্ট করেছে।

একটি সংবাদমাধ্যমে সানি জানিয়েছেন যে, ‘টিম ম্যানেজমেন্ট রোহিত শর্মাকে পুরোপুরি বুঝিয়ে দিয়েছে যে ট্রেন্ট বোল্টের মতো বোলারের বিরুদ্ধে তোমাকে ভরসা করা যায় না। একজন খেলোয়াড় একটা পজিশনে বিগত বেশ কয়েক বছর ধরে খেলে আসছেন। হঠাৎ করে তাকে যদি সেখান থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে তার মনোবলে ধাক্কা লাগাটা সত্যিই স্বাভাবিক। আর সব থেকে বড় কথা হল এই পরিকল্পনা কাজে লাগেনি।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00