Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সন্তোষ ট্রফির আগে বাংলা দলকে পেপটক দিলেন ক্রীড়ামন্ত্রী

আগামী মাসেই শুরু হবে সন্তোষ ট্রফি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মাসেই শুরু হবে সন্তোষ ট্রফি। এই মুহূর্তে যার প্রস্তুতিতেই ব্যস্ত বাংলার তরুণ ফুটবলাররা। অভিজ্ঞ কোচ রঞ্জন ভট্টাচার্যের অধীনে অনেকদিন ধরেই অনুশীলন শুরু করে দিয়েছেন তারা। আর শুক্রবার সকালেই বঙ্গ ব্রিগেডকে উদ্বুদ্ধ করতে চলে এলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যা এর আগে কখনও দেখা যায়নি বললেই চলে। যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে রোজকার মতোই অনুশীলন করছিলেন বাংলার ফুটবলাররা। সকলকে চমক দিয়েই আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়কে নিয়ে সেখানে হাজির হন অরূপ বিশ্বাস।

এরপর বাংলার ৩০ জন ফুটবলার, কোচ এবং সাপোর্ট স্টাফদের হাতে প্র্যাকটিস কিট তুলে দেন ক্রীড়ামন্ত্রী। এরপর দলের ফুটবলারদের সঙ্গে কথপোকথন শুরু করেন তিনি। সেই সঙ্গে আকাশ, প্রিয়ন্ত এবং মহিতোষদের আলাদা করে পেপ টক দিতে দেখা যায় অরূপ বিশ্বাসকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ টেনে এনে বাংলার ফুটবলারদের উদ্বুদ্ধ করতে দেখা যায় তাঁকে। প্রায় মিনিট ১৫ ফুটবলারদের সঙ্গে সময় কাটান তিনি।

এরপর অরূপ বিশ্বাস জানান, ‘বাংলার ফুটবলে আবার সোনালি সময় ফিরে আসুক। আইএফএ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে তা সত্যিই একটা বড় দিক। বাংলা যদি সন্তোষ ট্রফির ফাইনালে ওঠে তাহলে দেশের যে প্রান্তেই খেলা হোক আমি চলে যাব।’ সেই সঙ্গে রাজ্যের ক্রীড়ামন্ত্রী জানান, স্টেডিয়ামে কোভিড বিধি মেনেই এখন ৭০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবে।     

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00