Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষ ওভারে প্রোটিয়াদের কাছে হেরে বিদায়ের পথে শ্রীলঙ্কা

বাংলাদেশের পর টি-২০ বিশ্বকাপ থেকে বিদায়ের পথে শ্রীলঙ্কাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের পর টি-২০ বিশ্বকাপ থেকে বিদায়ের পথে শ্রীলঙ্কাও। শনিবার শারজায় প্রোটিয়াদের কাছে ৪ উইকেটে পরাজিত হল লঙ্কানরা। সেই সঙ্গে টুর্নামেন্টে নিজেদের বিদায় ঘণ্টাটিও বাজিয়ে দিলেন তারা। না, এই ম্যাচ জেতার সম্পূর্ণরূপে দাবিদার ছিলেন শ্রীলঙ্কা। আর দলকে সেই জায়গাতেই নিয়ে চলে গিয়েছিলেন হাসারাঙ্গা। অনবদ্য হ্যাটট্রিক করে দক্ষিণ আফ্রিকাকে পুরোপুরি চাপে ফেলে দিয়েছিলেন এই ডানহাতি স্পিনার। কিন্তু তা সত্ত্বেও ম্যাচ হেরে বসল ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। 

শেষ ওভারে দরকার ছিল ১৫ রান। বল করতে এসেছিলেন লাহিরু কুমারা ক্রিজে ছিলেন ডেভিড মিলার ও কাগিসো রাবাদা। প্রথম বলে একরান নিয়ে মিলারকে স্ট্রাইক দেন প্রোটিয়া পেসার। দ্বিতীয় এবং তৃতীয় বলে ছক্কা মারেন মিলার। এরপর জয়ের জন্য ৩ বলে ২ রান দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। চতুর্থ বলে একরান নিয়ে স্কোর সমান-সমান করেন মিলার। পাঁচ নম্বর বল রাবাদার ব্যাটের কানায় লেগে বাউন্ডারি পার করে ফেলে। ফলে একবল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় প্রোটিয়ারা। 

আর এই ম্যাচ হারের ফলে টি-২০ বিশ্বকাপের সেমিতে যাওয়ার রাস্তা বেশ কঠিন করে ফেলল দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এবার শুধু বাকি ম্যাচ জিতলেই হবে না, সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলির ফলাফলের দিকেও। 

১১২ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে গিয়েছিল প্রোটিয়া শিবির। কিন্তু এদিন জয় হয়তো টেম্বা বাভুমা অ্যান্ড কোম্পানির ভাগ্যেই লেখা ছিল। তাই শত চেষ্টা করেও কাজের কাজটি করতে পারল না লঙ্কান ক্রিকেটাররা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৪২ রানে অলআউট হয় দাসুন শানাকা অ্যান্ড কোম্পানি। ৫৮ বলে ৭২ রান করেন নিসানকা। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00