Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লন্ডনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন সৌরভ-কন্যা

এই অভিজ্ঞতার কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন সৌরভ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপরিবারে ইংল্যান্ডে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্ত্রী এবং কন্যাকে নিয়ে ‘সাহেবদের দেশে’ ছুটি কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তাঁর কন্যা সানা লন্ডনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। জানা গিয়েছে, সেখানে অর্থনীতি নিয়ে পড়াশুনা করবেন সৌরভ-কন্যা। আর মেয়ে সানাকে লন্ডনের ইউনিভার্সিটিতে ভর্তি করতে পেরে বেশ উচ্ছ্বসিত টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

আর সোশ্যাল মিডিয়াতে এই অভিজ্ঞতার কথা অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিলেন সৌরভ। ইনস্টাগ্রামে বিসিসিআই সভাপতি লেখেন, ‘দারুণ অভিজ্ঞতা।’

টেমস নদীর পার্শ্ববর্তী এলাকায় একটি ফ্ল্যাট কিনেছেন ‘বাংলার মহারাজ’। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সেখানেই থাকবেন সানা। সৌরভ-কন্যার বহুদিন ধরেই ইচ্ছে ছিল লন্ডনের ইউনিভার্সিটিতে অর্থনীতি পড়শুনা করার। কিন্তু করোনার কারণে সেটা বহুদিন ধরে স্থগিত ছিল। তবে এবার সানার সেই বহুদিনের এবার ইচ্ছেপূরণ হয়েছে। তাই তাঁর বাবা-মা-সহ গোটা পরিবারই ভীষণ খুশি।

আগামী সোমবার কলকাতায় ফিরবেন সৌরভ। তবে পুজোতে শহরে থাকা হবে না তাঁর। আইপিএলের প্লে-অফ এবং ফাইনালের জন্য পুজোর আগেই আমিরশাহির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।      

  

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00