Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিরাটের সঙ্গে একই আসনে বসে পড়লেন স্মৃতি মান্ধানা

মহিলার পুরুষদের সঙ্গে একই আসনে বসতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহিলার পুরুষদের সঙ্গে একই আসনে বসতে পারেন। যদিও এই কথাটি নিয়ে একাধিক মতোবিরোধ রয়েছে। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি মান্ধানার কীর্তি দেখে বাক্যটি এড়িয়ে যাওয়ার উপায় নেই। কারণ, শুক্রবার সকালে দেশের পুরুষ ক্রিকেট টিমের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে একই আসনে বসে পড়লেন স্মৃতি।

প্রথম দিন-রাত তথা গোলাপি বলে টেস্ট খেলতে নেমেই সেঞ্চুরি হাঁকিয়ে বসলেন উইমেন ইন ব্লু-র এই ক্রিকেটার। ২১৬ বলে ১২৭ রানের অনবদ্য একটি ইনিংস উপহার দিলেন মান্ধানা। তাঁর এই ইনিংস সাজানো ছিল একটি ছক্কা এবং ২২টি বাউন্ডারি দিয়ে। সেইসঙ্গে ভারতকে বড় রানের দিকে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দেন তিনি। স্মৃতির টেস্ট কেরিয়ারেও এটিই হল প্রথম শতরান।

ভারতীয় পুরুষ ক্রিকেট দল যখন প্রথম গোলাপি বলের অর্থাৎ দিন-রাতের টেস্ট খেলতে নেমেছিল তখন সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক কোহলি। আর মহিলাদের ক্রিকেটে অজিদের মাটিতে বিরাটের সেই রেকর্ডে ভাগ বসালেন স্মৃতি। তবে বিরাটের শতরান ছিল দেশের মাটিতে।

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00