Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারত সিরিজে পরা স্যর ডন ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন বিক্রি হল ২ কোটি ৬৩ লক্ষ টাকায়

Share:

নিজস্ব প্রতিনিধি, সিডনি: প্রত্যাশাকেও ছাপিয়ে গেল। আশা করা হয়েছিল স্বাধীনতার পরে ভারতের বিরুদ্ধে  অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্যর ডন ব্র্যাডম্যান যে সবুজ রংয়ের টুপি (ব্যাগি গ্রিন) পরে খেলেছিলেন, নিলামে তার দাম উঠতে পারে দু’কোটি টাকার বেশি। মঙ্গলবার (৩ ডিসেম্বর)  সিডনিতে নিলাম স্যর ডনের ব্যাগি গ্রিন বিক্রি হল ৩ লক্ষ ১০ হাজার ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৬৩ লক্ষ টাকায়)।

১৯৪৭-৪৮ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় দল। স্বাধীন হওয়ার পর সেটিই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর। ওই সফরে অস্ট্রেলিয়া দলের হয়ে খেলেছিলেন কিংবদন্তি ক্রিকেটার স্যর ডন ব্র্যাডম্যান। সেটিই ছিল তাঁর শেষ টেস্ট সিরিজ। ওই সিরিজে সবুজ রংয়ের টুপি মাথায় মাঠে নেমেছিলেন কিংবদন্তি ক্রিকেটার। ছয়টি ইনিংসে ব্র্যাডম্যান করেছিলেন ৭১৫ রান। গড় ছিল ১৭৮.৭৫। তিনটি শতরান এবং একটি দ্বিশতরান ছিল। ব্র্যাডম্যান পরিহিত সেই টুপিটির রং ফিকে হয়েছে। ছিঁড়েও গিয়েছে। তবু পুরনো জিনিস যাঁরা জমান তাঁদের কাছে এর ঐতিহাসিক মূল্য অনেক বেশি। সে কথা মাথায় রেখে দীর্ঘ ৭৬ বছর বাদে সেই বিখ্যাত ব্যাগি গ্রিন নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিল নিলামকারী সংস্থা ‘বোনহ্যামস’।

এদিন স্যর ডন ব্র্যাডম্যানের পরা বিখ্যাত ব্যাগি গ্রিনের নিলামের ডাক শুরু হয় ১ লাখ ৬০ হাজার ডলার থেকে। শেষ পর্যন্ত ২ লাখ ৫০ হাজার ডলারে টুপিটি বিক্রি হয়ে যায়। ক্রেতার ‘প্রিমিয়াম ফি’সহ টুপিটির মোট দাম দাঁড়ায় ৩ লাখ ১০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকা)।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00