Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিশ্বের সবচেয়ে দামি ট্রফির কারিগর ইতালির এই ভাস্কর

ট্রফির বর্তমান বাজার মূল্য ২০ মিলিয়ন মার্কিন ডলার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কোয়ালিফাইং রাউন্ড থেকে ছিটকে বেরিয়ে গিয়েছে ইতালি। এই খবর ফুটবলভক্তদের কাছে একেবারই সুখের নয়। তবে বিশ্বকাপে না থেকেও ভীষণভাবে রয়ে গিয়েছে তারা। সৌজন্যে ইতালির বিখ্যাত ভাস্কর সিলভিও গাজানিগা। অন্যান্য বছরের মতো এ বছরেও বিশ্বকাপ ফুটবল দেখতে কাতার যাচ্ছে তাঁর পরিবার।

সিলভিও গাজানিগার আরও একটি পরিচয় রয়েছে। বিশ্বকাপ ফুটবলের বর্তমান ট্রফি ইতালির এই বিখ্যাত ভাস্করের হাতে তৈরি। ব্রাজিল তিনবার চ্যাম্পিয়ন হওয়ায় আগের ট্রফি তারা দেশে নিয়ে যাওয়ার আর্জি জানালে ফিফা তাতে সম্মতি জানায়। নতুন ট্রফি তৈরির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। বিশ্বের ৫৩টি দেশের ভাস্কররা ফিফার কাছে ট্রফির নকশা পাঠান। ৫৩জনের মধ্যে ছিলেন সিলভিও গাজানিগা। ফিফা তাঁর নকশায় সম্মতি জানায়।

কয়েক মাসের টানা পরিশ্রমের পর সিলভিও তৈরি করেন বর্তমান ট্রফিটি। ট্রফি তৈরির সময় দাম ছিল ৫০ বিলিয়ন ডলার, বর্তমানে তার দাম বেড়ে হয়েছে ২০ মিলিয়ন মার্কিন ডলার। ট্রফি তৈরি হয় ১৯৭১ সালে। ট্রফি ১৮ ক্যারাট গোল্ডের। উচ্চতা মাত্র ১৪ ইঞ্চি। ওজন ১৩ পাউন্ড বা ছয় কেজি। ট্রফি তৈরির সত্ব এখনও সিলভিওর হাতে।  তাঁর হাতে তৈরি হয়েছে উয়েফা কাপ, উয়েফা সুপারকাপ ট্রফি। ইতালি এই ভাস্কর সম্মান জানাতে সে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ‘অর্ডার অব মেরিট অব দ্য ইতালিয়ান রিপাব্লিক’- য়ে ভূষিত করে।  সর্বোচ্চ অসামরিক সম্মান প্রদান করা হয় ২০১২ তে।

আরও পডু়ন ছোটনদী সেজে উঠল মেসি-রোনাল্ডো-নেমারের কাটআউটে, মুগ্ধ ফিফা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00