Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শেষ সুযোগে ইতিহাস বদলাতে মরিয়া শোয়েব

বয়স প্রায় ৪০ ছুঁই-ছুঁই। এই টি-২০ বিশ্বকাপই হয়তো শেষবারের মতো দেখা যাচ্ছে তাঁকে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বয়স প্রায় ৪০ ছুঁই-ছুঁই। এই টি-২০ বিশ্বকাপই হয়তো শেষবারের মতো দেখা যাচ্ছে তাঁকে। তাই এই অন্তিম সুযোগকে পুরোপুরি কাজে লাগাতে মরিয়া শোয়েব মালিক। অতীতে ভারতের বিরুদ্ধে একাধিক ম্যাচে খেলেছে। অভিজ্ঞতার ঝুলিটাও বেশ পরিপূর্ণ। তবে বহুবার চেষ্টা করেও একবার বিশ্বকাপে টিম ইন্ডিয়াকে হারানোর স্বাদ পাননি এই পাক অলরাউন্ডার। তবে রবিবারের ম্যাচের এই সুযোগকে হাতছাড়া করতে নারাজ তিনি।

ভারতকে না হারাতে পারার জ্বালা প্রতি মুহূর্তে তাড়া করে বেড়ায় শোয়েবকে। এটা নিয়ে ক্রিকেটকে বিদায় জানাতে চান না তিনি। একেবারে শেষ মুহূর্তে পাক দলে সুযোগ পেয়েছেন প্রাক্তন এই পাক অধিনায়ক। ভারতের বিরুদ্ধে ১২ জনের দলে নাম রয়েছে তাঁর। চূড়ান্ত একাদশে যে মালিকের নাম থাকবে সেটা বলাই যায়।

শোয়েরও অধীর আগ্রহে মরিয়া হয়ে রয়েছেন কোহলিদের হারানোর জন্য। সেই ২০০৭ সাল থেকে টি-২০ ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে হেরে এসেছে পাকিস্তান। এবার সেই ইতিহাস বদলাতে বদ্ধ পরিকর বাবর আজম অ্যান্ড কোম্পানি। আর এই মিশনে পাক দলের ‘তুরুপের তাস’ হতে পারে শোয়েব মালিকের অভিজ্ঞতা। দলের প্রয়োজনে স্পিন বোলিংও করে থাকেন তিনি।    

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00