Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘নিজের ভালো চাইলে আইপিএল থেকে সরে দাঁড়াও’, কোহলিকে উপদেশ শাস্ত্রীর

না, সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বিরাট কোহলির।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, সময়টা একেবারেই ভালো যাচ্ছে না বিরাট কোহলির। ব্রায়ান লারা, সুনীল গাভাস্করের মতো কিংবদন্তিদের থেকে পরামর্শ নেওয়া এবং দীর্ঘক্ষণ নেটে কাটানোর পরও রানের দেখা পাচ্ছেন না টিম ইন্ডিয়ার এই প্রাক্তন অধিনায়ক। গত মঙ্গলবার রাজস্থানের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে পরিবর্তন করেও লাভ হয়নি। মাত্র ৯ রান করেই আউট হয়ে ফিরে গিয়েছেন তিনি। আউট হওয়ার পরই বোঝা যাচ্ছিল যে, বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান নিজের এই পারফরম্যান্সের জন্য কতটা হতাশ। তাঁর মুখেই সেই ছবি ফুটে উঠছিল।

সেই ২০১৯ সালে শেষবারের মতো বিরাটের ব্যাট থেকে শতরানের দেখা মিলেছিল। তারপর থেকে কেটে গিয়েছে দু’বছরেরও বেশি সময়। আর সেঞ্চুরির মুখ দেখতে পাননি তিনি। এই খারাপ সময়ে প্রিয় প্রাক্তন ছাত্রের পাশে দাঁড়ালেন রবি শাস্ত্রী। তিনি একদা ভারতীয় দলের কোচ ছিলেন। দীর্ঘ চার বছর ধরে টিম ইন্ডিয়ার হেড কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। আর সেই সময় দলের অধিনায়ক ছিলেন কোহলি। তাই আধুনিক ক্রিকেটের রান মেশিনকে খুব কাছ থেকে দেখেছেন রবি। সেই জন্যই হয়তো একসময়ের ছাত্রকে আইপিএল থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিলেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাতকারে রবি শাস্ত্রী জানান, ‘কোহলি যদি নিজের কেরিয়ারকে আরও ৬-৭ বছর টেনে নিয়ে যেতে চায় তবে ওর উচিত এখনই আইপিএল থেকে সরে দাঁড়ানো। আমার মনে হয় বিরাটের জন্য এর বিশ্রামই হল আদর্শ জিনিস। কারণ, ও টানা ক্রিকেট খেলে যাচ্ছে। কিছু সময় ভারসাম্য বজায় রাখতে সরে দাঁড়ানোটা ভুল নয়। এবার সিদ্ধান্ত;আ ওকেই নিতে হবে’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00