Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভেঙে গেল শাকিরা পিকে-র ১২ বছরের সম্পর্ক

তি ঘটল পপ গায়িকা শাকিরা এবং ফুটবলার পিকে-র সম্পর্কের। প্রায় ১২ বছর পর এই দু'জনের সম্পর্কের ইতি ঘটল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইতি ঘটল পপ গায়িকা শাকিরা এবং ফুটবলার পিকে-র সম্পর্কের। প্রায় ১২ বছর পর এই দু’জনের সম্পর্কের ইতি ঘটল। আনুষ্ঠানিকভাবে সম্পর্ক ভাঙার কথা জানিয়ে দিয়েছেন শাকিরা। কলম্বিয়ান গায়িকা একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, ‘আমাদের মধ্যে আর কোনও সম্পর্ক নেই, এটা আমি নিশ্চিত করলাম। আমাদের সন্তানরা যাদেরকে আমরা অগ্রাধিকার দিই, তাদের কল্যাণের কথা চিন্তা করেই বলছি আপনারা তাদের প্রাইভেসির প্রতি শ্রদ্ধাশীল হবেন’। জানা গিয়েছে, এই বিচ্ছেদের পিছনে রয়েছে পরকীয়ার মতো ঘটনা।

সম্প্রতি নাকি একটি পার্টিতে বার্সার ডিফেন্ডার জেরার্ড পিকে-কে অন্য এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান শাকিরা। পরে জানা যায়, সেই মহিলা নাকি পিকেরই এক সতীর্থর মা। স্প্যানিশ ফুটবলার পিকের এই বিশ্বাসঘাতকতার জেরে ভীষণ কষ্ট পান শাকিরা। খুবই কানা-কাটি করে অসুস্থ হয়ে পড়েন তিনি। যার জন্য তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়। একজন প্রত্যক্ষদর্শী জানান, অ্যাম্বুলেন্সে ওঠার আগেও নাকি হাত-পা ছুঁড়ে কাঁদছিলেন গায়িকা শাকিরা। 

২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের আগে থিম সং ‘ওয়াকা-ওয়াকা’ মিউজিক ভিডিও-র শুটিং চলাকালীন পিকের সঙ্গে আলাপ হয় শাকিরার। প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। নিজের থেকে ১০ বছরের ছোট পিকে-কে বিয়ে না করলেও তাঁর সঙ্গে লিভ ইন করতেন পপ গায়িকা। তাদের দু’টি সন্তানও রয়েছে। তবে পিকের সঙ্গে বিচ্ছেদের পর আর স্পেনে থাকতে চাইছেন না শাকিরা। সন্তানদের নিয়ে অন্যত্র চলে যান তিনি।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00