Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চোটের বাহানায় শেষ ম্যাচ থেকে সরে দাঁড়ালেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি: চোটের বাহানা দেখিয়ে বিশ্বকাপের শেষ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আগামী ১১ নভেম্বর বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে টাইগাররা। ওই ম্যাচে না জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সরাসরি খেলার সম্ভাবনা নেই। প্যাট কামিংসদের বিরুদ্ধে জেতার সম্ভাবনা এক শতাংশ নেই বুঝতে পেরে চোটের দোহাই পেড়ে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

চলতি বিশ্বকাপে সাকিব আল হাসানের সুযোগ্য নেতৃত্বে প্রথম দল হিসেবে বিদায় নেওয়ার নজির গড়েছে বাংলাদেশ। তার পরে গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে যেভাবে অ্যাঞ্জেলো ম্যাথুজকে টাইমড আউট করেছেন তাতে নেটা নাগরিক থেকে শুরু করে ক্রিকেটারদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন টাইগার অধিনায়ক। তাঁর অক্রিকেটীয় আচরণ গোটা বাংলাদেশের মাথা হেঁট করে দিয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, অ্যাঞ্জেলো ম্যাথুজের টাইমড  আউটের ঘটনায় ক্রিকেট ইতিহাসে কলঙ্কিত নায়ক হিসেবেই আজীবন চিহ্নিত হয়ে থাকবেন টাইগার অধিনায়ক। যদিও নিজের অক্রিকেটীয় আচরণের জন্য মোটেও অনুতপ্ত নন সাকিব।

দলের অধিনায়কের কুকীর্তিকে অবশ্য সমর্থন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, সামান্য চোটের বাহানায় ‘পোষ্যভৃত্য’ সাকিবকে বিশ্বকাপের শেষ ম্যাচ না খেলে দেশে ফিরে যাওয়ার অনুমতিও দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর টাইগার অধিনায়কের আচমকা দেশে ফিরে যাওয়া নিয়ে যাতে বিতর্ক তৈরি না হয়, তার জন্য অছিলা হিসেবে চোটকে তুলে ধরা হয়েছে। মঙ্গলবার বিসিবির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে ফিল্ডিংয়ের সময়ে বাঁ হাতের তর্জনিতে চোট পেয়েছেন সাকিব। ব্যাথা কমানোর ওষুধ খেয়ে ব্যাট করেছেন। আঙুলে চিড় ধরায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে। তাই বিশ্বকাপের শেষ ম্যাচে খেলতে পারছেন না।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00