Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শুভেচ্ছা দূতের পদ থেকে সাকিবকে তাড়াল দুর্নীতিদমন শাখা

চুক্তি পুনর্নবীকরণ করবে না

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা:  দুর্নীতি নাম জড়িয়ে যাওয়া শুভেচ্ছাদূতের পদ হারালেন পোস্টারবয় সাকিব আল হাসান। বৃহস্পতিবার দুর্নীতি দমন শাখার অন্যতম শীর্ষকর্তা ড. মোজাম্মেল হক খান সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ড. খান বলেন, সাকিবের শুভেচ্ছাদূতের পদ থাকার মেয়াদ শেষ হওয়ার পর তাঁর সঙ্গে দুর্নীতি দমন শাখা চুক্তি পুনর্নবীকরণ করবে না।

ড. খান বলেন, সাকিব আল হাসান একটি বিতর্কিত চরিত্র। দুর্নীতি দমন শাখা কোনও বিতর্কিত মানুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না। তাই, সাকিবের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে নতুন করে আর চুক্তি করা হবে না। এর আগে গত ২০ সেপ্টেম্বর সাকিবকে শুভেচ্ছাদূত হিসেবে রাখা বা না রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন দুদক কমিশনার।

২০১৮ সালে সাকিব আল হাসানকে শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করে দুর্নীতি দমন শাখা। দুইয়ের মধ্যে হয়েছিল চুক্তি। সেই চুক্তি অনুযায়ী, বিনা পারিশ্রমিকে তাদের তৈরি তথ্যচিত্রে সাকিবের কাজ করার কথা ছিল। দুদুক হটলাইন ১০৬ নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেন। সেটাই শেষ। গত অগাস্টে অনলাইন জুয়াভিত্তিক প্রতিষ্ঠান বেটউইনারের শাখা সংগঠন বেটউইনার স্পোর্টসের সঙ্গে চুক্তি করে বিবিসির চূড়ান্ত সমালোচনার মুখে তাঁকে পড়তে হয়েছিল। সমালোচনার ঝড় ওঠায় সাকিব সিদ্ধান্ত বদল করেন।

তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে শেয়ারকেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সেটা প্রকাশ্যে আসে গত সেপ্টেম্বর। এই কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে যায় বাংলাদেশ স্টক এক্সচেঞ্জের মাথা আব্দুল খায়ের হিরোর।

আরও পড়ুন শেয়ার কেলঙ্কারিতে নাম জড়াল সাকিবের, তছরূপ লক্ষ-কোটি

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00