Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টাইগার ৩-এর প্রচারে ক্রিকেট ময়দানে সলমান, ভাইজানের প্রিয় খেলোয়াড় কে জানেন?

আদিত্য চোপড়া এই অ্যাকশন ছবিতে প্রচুর অর্থ ব্যয় করেছেন এবং দলটি প্রচুর পরিশ্রম করেছে। ক্যাটরিনা কাইফ খুব কঠোর পরিশ্রম করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের ভাইজান সলমান খান, তাঁর প্রিয় ক্রিকেটার কে জানেন? আজ হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী হয়েছেন গোটা দেশ। ভারত অষ্টমবারের মতো শত্রুদেশ পাকিস্তানকে হারাতে সক্ষম হবে কিনা, তা নিজের চোখে পরোখ করতেই ক্রিকেটপ্রেমীদের ভিড় জমেছে ভারতের সবচেয়ে বড়ো স্টেডিয়াম আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। লাখ লাখ টাকা দিয়ে টিকিট কেটে ঐতিহাসিক ম্যাচ দেখতে গিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা। তবে এই ঐতিহাসিক ম্যাচকে আরও সুন্দর করে তুলেছিলেন একঝাঁক বলিউড শিল্পীরা।

ম্যাচ শুরুর আগেই একটি জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিল বিসিসিআই। যেখানে পারফর্ম করেছেন বলিউডের তিন স্বনামধন্য গায়ক অরিজিৎ সিং, সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবন। এছাড়াও ছিলেন দর্শন। দর্শক হিসেবে মাঠে গিয়েছেন সলমান খান, বরুণ ধাওয়ান, নেহা কক্কর, আরো অনেকে। আর সকাল সকাল বিরাটের বউ অনুষ্কা শর্মাও সেখানে হাজির হয়েছেন। সুতরাং হাইভোল্টেজ ম্যাচ দেখতে উদগ্রীব তারকারাও। এদিন কঠোর নিরাপত্তায় মাঠে গিয়ে পৌঁছন সলমান খান। তাঁর উপস্থিতি আরও বেশি আকর্ষণীয় ছিল দর্শকদের কাছে। আসলে তিনি টাইগার ৩ প্রচার করতে এসেছিলেন এদিন, তাঁর ছবি দীপাবলিতে মুক্তি পাচ্ছে। এদিন দর্শকদের উদ্দেশ্যে অভিনেতা বলেন, এই সিনেমাটি আগের দুটির চেয়ে অনেক বড় বলে। আদিত্য চোপড়া এই অ্যাকশন ছবিতে প্রচুর অর্থ ব্যয় করেছেন এবং দলটি প্রচুর পরিশ্রম করেছে। ক্যাটরিনা কাইফ খুব কঠোর পরিশ্রম করেছেন।

ট্রেলার দেখলেই ছবির ক্যানভাস সম্পর্কে মানুষ সঠিক ধারণা পাবে। অভিনেতার আশা করেছিলেন যে ভারত বনাম পাক সংঘর্ষের মতো সিনেমাটি হাউসফুল হবে। স্টার স্পোর্টস স্টুডিওতে কন্নড় অভিনেতা ডাঃ শিব রাজকুমারও ছিলেন। যিনি তাঁর আসন্ন ছবি ভূতের প্রচারে এসেছিলেন। দু’জনের সংক্ষিপ্ত সাক্ষাৎ হয়। রজনীকান্ত ব্লকবাস্টার, জেলার-এ হুকুম চরিত্রে ডঃ শিব রাজকুমারকে দেখা গিয়েছিল। এদিন সুপারস্টারের সঙ্গে সলমানের ছবি দেখে ভক্তরা মুগ্ধ। তাদের দুজনেরই ভারতীয় ক্রিকেট দলের জন্য উৎসাহব্যঞ্জক কথা ছিল। সালমান খানও টিম ইন্ডিয়াকে কোনো চাপ না নিতে বলেছেন। স্টেডিয়ামের বাইরে ছক্কা আর চার দেখতে ভালো লাগবে বলে জানান তিনি। সলমানের প্রিয় ক্রিকেটার হলেন কেএল রাহুল।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00