Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোহলিদের চেহারা নিয়ে ব্যঙ্গ সলমনের, নেট দুনিয়ায় ছিঃছিঃ

তুলনা করেন অন্যান্য দেশের ক্রিকেটারদের সঙ্গে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি হেরেছে ভারত। আর এই পরাজয় নিয়ে এবার মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সলমন বাট। মুখ খুলেছেন বললে ভুল হবে। ভারতীয় ব্যাটারদের চেহারা নিয়ে ব্যঙ্গ করেছেন। এই বিষয়ে বাট যা বলেছেন তার সারমর্ম – অতো ভারী চেহারা নিয়ে কী আর ক্রিকেট খেলা যায়। ক্রিকেটারদের চেহারা হবে ছিপছিপে। আর চেহারা ছিপছিপে হলেই ২২ গজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে দৌড়াদৌড়ি করা যায়। হাল্কা চেহারা হলে দৌড়ে-ঝাঁপিয়ে বল ধরা যায়। ভারতীয় ক্রিকেটদার উচিত ফিটনেসের দিকে গুরুত্ব দেওয়া। সলমন বাটের এই মন্তব্যে কোহলি-ভক্তরা রীতিমতো অসন্তুষ্ট।

গতকাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ভারতের পরাজয়ের কারণ বিশ্লেষণ করছিলেন প্রাক্তন পাক অধিনায়ক, ইউটিউব চ্যানেলে। হারের কারণ ব্যাখ্যা করতে সলমন বাট বলেন, বিশ্বে যে কটা দেশ ক্রিকেট খেলে, তার মধ্যে একমাত্র ভারতীয় ক্রিকেটাররা ম্যাচ পিছু মোটা টাকা পেয়ে থাকেন। সব থেকে বেশি যদি কোনও দেশ ক্রিকেট খেলে সেটাও ভারত। এবার যদি প্রশ্ন ওঠে, এর পরেও কেন তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই হেরে গেল, তাহলে আমার সংক্ষিপ্ত জবাব হবে ভারতীয় ব্যাটারদের শারীরিক গঠন। ভারতীয় ক্রিকেটারেদর সঙ্গে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের তুলনা করা যাক। ওই সব দেশের ক্রিকেটারদের শরীর অতো ভারী নয়। ভারতীয় দলের এমন অনেক ক্রিকেটার রয়েছে যাদের ওজন শরীরের তুলনায় বেশি। যাকে বলে ওভার ওয়েট।

সলমন বাটের এ হেন মন্তব্যের নানা প্রান্ত থেকে শুরু হয়েছে নিন্দা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00