Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক বছর পর বাংলাদেশ টেস্ট দলে ফিরলেন সাকিব

Share:

নিজস্ব প্রতিনিধি : এক বছর পর বাংলাদেশের টেস্ট দলে ফিরছেন সাকিব আল হাসান। তাওহিদ হৃদয়ের জায়গায় দলে এলেন তিনি। আগামী ৩০ মার্চ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ম্যাচ বাংলাদেশের। সেই ম্যাচে জায়গা করে নিলেন সাকিব।

এর আগে ২০২৩ সালের এপ্রিলে টেস্ট খেলেছিলেন সাকিব আল হাসান। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই টেস্টে সাকিবই ছিলেন অধিনায়ক। এরপর ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছেন। সেখানেও অধিনায়কের ভূমিকায় পাওয়া গিয়েছে সাকিবকে। এরপরে অবশ্য বাংলাদেশের অধিনায়ক বদল হয়। তিন ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় নাজমুল হোসেনকে। এবার নাজমুলের নেতৃত্বেই প্রথমবার টেস্ট খেলতে নামবেন সাকিব। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের ম্যাচেও সাকিব খেলেনি।

যার বদলে সাকিব বাংলাদেশ টেস্ট দলে জায়গা করে নিলেন, সেই তাওহিদ হৃদয় অবশ্য প্রথম টেস্ট প্রাথমিকভাবে সুযোগ পাননি। পরে মুশফিকুর রহমান চোট পাওয়ায় তার জায়গায় তাওহিদকে নেওয়া হয়েছিল। ফলে টেস্ট দলে ফের জায়গা করে নেওয়ার জন্য তাওহিদকে আরও অপেক্ষা করতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00