Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজ থেকে শুরু মহিলা সাফ ফুটবল, ভারত-পাক লড়াই কাল

খেলা রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমাণ্ডু: মঙ্গলবার থেকে কাঠমাণ্ডুতে শুরু হচ্ছে মহিলাদের সাফ ফুটবল। আয়োজক দেশ নেপাল ছাড়াও অংশ নিচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, শ্রীলঙ্কা। সাতটি দলকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। এ গ্রুপে ভারত, বাংলাদেশ, মালদ্বী ও পাকিস্তান। বি গ্রুপে বাকি তিন দেশ – আয়োজক দেশ নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা। ম্যাচ এখানকার বিখ্যাত দশরথ রঙ্গশালা স্টেডিয়াম। খেলা হবে রাউন্ড লিগ পদ্ধতিতে।

আজ প্রথম ম্যাচে ভুটানের বিরুদ্ধে খেলতে নামবে নেপাল। ভারতের প্রথম খেলা পাকিস্তানের বিরুদ্ধে আগামীকাল। একই দিনে বাংলাদেশ খেলতে নামবে মালদ্বীপের বিরুদ্ধে। অন্যদিকে, মালদ্বীপের বিরুদ্ধে ভারত খেলতে নামবে ১০ সেপ্টেম্বর। পরের খেলা বাংলাদেশের বিরুদ্ধে, ১৩ সেপ্টম্বের। একই দিনে আরও একটি ম্যাচ রয়েছে। ওই দিন পাকিস্তানের সঙ্গে লড়াই মালদ্বীপের। ১৩ সেপ্টম্বের শেষ রাউন্ড রবিন লিগ। এক দিনে দুটি সেমিফাইনাল প্রথম সেমিফাইনালে প্রতিপক্ষ হবে গ্রু এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ বি রানার আপ। দ্বিতীয় সেমিফাইনাল গ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এ রানার আপ। ফাইনাল ১৯ সেপ্টেম্বর।

এশিয়াকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ভারতকে হারতে হয়েছে। আর তা নিয়ে নানা প্রান্ত থেকেই উঠতে শুরু করেছে সমালোচনার ঝড়। এশিয়াকাপের ফাইনালে ভারতের যাওয়ার বিষয়টি এখন অঙ্কের ওপর দাঁড়িয়ে। এই অবস্থায় সাফ ফুটবলে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। তবে ক্রিকেটে ভারত-পাক লড়াই আর ক্রিকেট বাদে অন্যক্রীড়া ক্ষেত্রে এই দুইয়ের লডা়ইয়ের মধ্যে উত্তেজনা কম থাকলেও যৎসামান্য উত্তেজনা হলেও যে থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00