Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেড়ে নেওয়া হচ্ছে রুশ প্রেসিডেন্ট পুতিনের ব্ল্যাক বেল্ট

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য ক্রীড়া বিশ্বে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য ক্রীড়া বিশ্বে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া। গত শুক্রবারই ফিফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ সেন্ট পিটাসবার্গ থেকে সরিয়ে প্যারিসে নিয়ে এসেছে। ফর্মূলা ওয়ানে রাশিয়ান গ্রাঁ পিক্সও বাতিল করা হয়েছে। ক্রীড়াজগতের বিভিন্ন ক্ষেত্র থেকে যুদ্ধ নয় শান্তির আহবান শোনা যাচ্ছে। শুধু তাই নয় একের পর ক্রীড়া ইভেন্ট থেকে বয়কট করা হচ্ছে রাশিয়াকে। কড়া পদক্ষেপ নিয়েছে ফিফা এবং উয়েফাও।  সেই সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিনের পায়ের তলার জমিও আলগা করার জন্য বদ্ধ পরিকর হয়ে নেমেছে গোট বিশ্ব।

আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওএ), জুডো ফেডারেশন এবং বিশ্ব তায়কোন্ডো সংস্থা সবদিক থেকে রুশ প্রেসিডেন্টের সম্মান ও প্রাপ্তিগুলি কেড়ে নিচ্ছে। বিশ্ব তায়কোন্ডো সংস্থার তরফ থেকে একটি টুইটের মাধ্যমে জানানো হয়েছে, ‘ইউক্রেনের উপর রাশিয়ার এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা। যুদ্ধের থেকে শান্তি অনেকাংশে মূল্যবান। বিশ্ব তায়কোন্ডো সংস্থার তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউক্রেনের উপর এই হামলার কারণে রুশ প্রেসিডেন্ট পুতিনের নবম ড্যান ব্ল্যাক বেল্ট প্রত্যাহার করা হচ্ছে।

পাশাপাশি, আইওএ-র তরফ থেকে জানানো হয়েছে, ‘পরিস্থিতি খুবই অশান্ত হয়ে উঠেছে। যুদ্ধবিরতি নীতি পুরোপুরি লঙ্ঘন করেছে রাশিয়া। তাই তাদের সমস্ত প্রতিনিধিদের থেকে অলিম্পিকের অর্ডার কেড়ে নেওযা হবে’।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00