Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টাইগারদের অনুশীলনে ফাঁকিবাজি, প্রশ্ন উঠল ডোমিঙ্গোকে নিয়ে

চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় ঘণ্টা ইতিমধ্যেই বেজে গিয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চলতি টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায় ঘণ্টা ইতিমধ্যেই বেজে গিয়েছে। গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ হেরে গিয়েছে টাইগাররা। বাকি দু’টি ম্যাচ এখন তাদের কাছে শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচ ছাড়া আর কিছুই নয়। জানা গিয়েছে, বিশ্বকাপ চলাকালীন অনুশীলনে নাকি একদমই মনোযোগ দিতেন না মাহমুদউল্লাহ অ্যান্ড কোম্পানি।

তবে এটা নতুন না, বহু আগে থেকেই নাকি চলছে এই ফাঁকিবাজি। প্রাক্তন কোচ স্টিভ রোডসের ছাঁটাই হওয়ার অন্যতম কারণ ছিল নিয়মিত অনুশীলন না করানেই। তবে বর্তমান কোচ রাসেল ডোমিঙ্গোও কিছু কম যান না। তিনি কোনও টুর্নামেন্ট চলাকালীন একজমই অনুশীলনের পক্ষপাতী নন। তাই টাইগার ব্রিগেডকে টি-২০ বিশ্বকাপ চলাকালীন খুব কম অনুশীলন করিয়েছন। এমনকি টানা ম্যাচ হারের পরও অনুশীলন বাতিল করার মতো সাহস দেখিয়েছেন এই প্রোটিয়া প্রশিক্ষক। সাধারণত ভালো এবং ছন্দে থাকা দলগুলি অনুশীলন খুব একটা করে না। আর ছন্দে থাকলে প্র্যাকটিসের প্রয়োজন খুব বেশি পড়ে না।

কিন্তু বাংলাদেশ দল যেই ফর্মে রয়েছে তাতে ডোমিঙ্গো কী করে প্র্যাকটিস বাতিল করেন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। টিমের অন্দরমহল থেকে জানা গিয়েছে যে, ক্রিকেটার মন ভালো না থাকার জন্যই এমনটা করেছেন তিনি। তবে কোনটা সত্যি তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00